হাতিয়ায় দোকানের শাটার ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নোয়াখালীর হাতিয়ায় দোকানের শাটার বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রীধাম চন্দ্র নাথ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের খালেক মার্কেটে এ ঘটনা ঘটে।
নিহত শ্রীধাম চন্দ্র নাথ বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের মৃত রমণী কান্ত নাথের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান,
খালেক মার্কেটের এক দোকানদার দোকানের শাটার বন্ধ করতে গেলে শরীরে বিদ্যুতের হালকা চাপ অনুভব করেন। পরে তিনি নিজে শাটার না ফেলে পাশে থাকা শ্রীধামকে শাটারটি নামিয়ে দিতে বলেন। শ্রীধাম শাটার নামাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে দেখা যায়, একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে শাটারের সঙ্গে সংযুক্ত হয়ে থাকায় সেটিতে বিদ্যুৎ সংযোগ ছিল।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল এবং হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন।
এমএসএম / এমএসএম
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
Link Copied