নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস গ্রেফতার
মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সামনে ২০২৫ সালের ১১ এপ্রিল রাতে ঝটিকা মিছিল ও দেয়াল লিখনের ঘটনায় সম্পৃক্ততা থাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে (২৮) রোববার বিকেলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার বিকেলে মৌলভীবাজারের কুলাউড়ার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
শনিবার রাতেই তাঁকে বড়লেখা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রোববার (১৬ আগস্ট) বিকেলে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁকে হাজির করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতারকৃত নেত্রী জান্নাতুল ফেরদৌস চৌধুরী কুলাউড়া উপজেলার ভাতাইয়া গ্রামের মৃত আব্দুল মুসাব্বির চৌধুরীর মেয়ে। তিনি কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী ফাতেহা ফেরদৌস চৌধুরী পপির ছোট বোন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) সকালে জান্নাতুল ফেরদৌস তাঁর বাড়ির পাশের ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় জাতীয় পতাকার পাশাপাশি কালো পতাকা উত্তোলন করেন তিনি। কর্মসূচির ছবি ও ভিডিও ধারণ করে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রচার করেন বলে পুলিশ জানায়। পরে বিষয়টি পুলিশের নজরে এলে শনিবার বিকেলে কুলাউড়ার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানিয়েছে, ২০২৫ সালের ১১ এপ্রিল রাতে বড়লেখা পৌর শহরের উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সামনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল করেন। মিছিল থেকে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেওয়া হয় এবং প্রাণিসম্পদ দপ্তরের সীমানা দেয়ালে রাজনৈতিক স্লোগান লেখা হয়। এই ঘটনায় তাঁর সম্পৃক্ততা পাওয়া গেছে। এ ঘটনায় পরদিন ১২ এপ্রিল ২০২৫ সন্ত্রাসবিরোধী আইনে ১৫ জন নেতা-কর্মীকে চিহ্নিত করে ১৪০ থেকে ১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে বড়লেখা থানায় মামলা করে পুলিশ।
এবিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার (ওসি) তদন্ত ওবায়দুল ইসলাম সোমবার দুপুরে জানান, ২০২৫ সালের মিছিলে অংশ নেওয়া ও দেয়াল লিখনের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় জান্নাতুল ফেরদৌস চৌধুরীর সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে তাঁকে মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত