জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে জেলা পর্যায়ে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টায় গোপালগঞ্জ মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, গোপালগঞ্জের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোবিন্দ চন্দ্র সরদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট, গোপালগঞ্জের অধ্যক্ষ রিপন কান্তি ঘোষ এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. নিয়াজ আল হাসান।
সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোপালগঞ্জ সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবালা চক্রবর্তী।
বক্তারা দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, নিরাপদ মাছ উৎপাদন, জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং মৎস্য খাতের টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সকলকে আরও সচেতন হতে হবে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানজিলা আক্তার নিপা, খামার ব্যবস্থাপক ও সহকারী মৎস্য কর্মকর্তা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, সদর; মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের প্রশিক্ষকবৃন্দ, জেলার বিভিন্ন পর্যায়ের মৎস্য কর্মকর্তা, প্রায় ৬০ জন মৎস্য চাষী, মৎস্যজীবী ও উদ্যোক্তা।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা মৎস্য খাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। বক্তারা দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি চাহিদা পূরণ এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।
এমএসএম / এমএসএম
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক
গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ
নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ
কাপাসিয়ায় "গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া" কর্মসূচির শুভ উদ্বোধন
৩১ বছর ধরে বেদখলে পুরুলিয়া বিদ্যালয়ের সম্পত্তি
সাতক্ষীরার তিন শত বছরের ঐতিহ্য গুড়পুকুর মেলা শুরু
আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে শেষ জুনে