ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

এমপি দীপেন দেওয়ান এর সাথে কাপ্তাই সুরের ধারার শিল্পীদের সৌজন্যে সাক্ষাৎ


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১৭-৮-২০২৬ দুপুর ৪:৭

সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও রাঙামাটি ২৯৯ আসনের নির্বাচিত সংসদ সদস্য দীপেন দেওয়ান এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছে কাপ্তাই সুরের ধারা সঙ্গীত নিকেতনের শিল্পী ও প্রশিক্ষকরা। গতকাল সকালে এমপির বাসভবনে এই সৌজন্যে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করা হয়। 

এসময় কাপ্তাই সুরের ধারা সংগঠনের শিল্পীরা সঙ্গীত নিকেতনের সাংস্কৃতিক কার্যক্রম ও প্রশিক্ষণ এর বিষয়ে সংসদ সদস্যকে অবহিত করলে তিনি এর কার্যক্রম সম্পর্কে জেনে সন্তোষ প্রকাশ করেন। সঙ্গীত নিকেতনের প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন সম্প্রদায়- বিশেষ করে চাকমা, মারমা, তনচংগা, ত্রিপুরা, খিয়াং জনগোষ্ঠী ও হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান সহ সকল সম্প্রদায়ের দূর দূরান্ত থেকে আগত প্রশিক্ষণার্থীদের নিয়মিত অংশ গ্রহণ ও সাংস্কৃতিক বিকাশের নিরলস প্রচেষ্টার কথা শুনে তিনি এর প্রশংসা করেন।

এসময় সকলের উদ্দেশ্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে "রেইনবো নেশন" বিনির্মানে এইধরনের সম্মিলিত সাংস্কৃতিক প্রচেষ্টাকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছেন। 

জানা যায়, সাংস্কৃতিক প্রতিভা বিকাশের প্রয়োজনে
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার কাপ্তাই বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুরের ধারা সঙ্গীত নিকেতন এর প্রশিক্ষণ চলমান রাখার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উপজেলা শিক্ষা অফিসারকে সহযোগিতা করার জন্য অনুরোধ প্রদান করেন। 

মতবিনিময় কালে, মাননীয় সংসদ সদস্যর আন্তরিকতা ও মূল্যবান সময়ের জন্য সুরের ধারা সঙ্গীত নিকেতন এবং কাপ্তাইয়ের সাংস্কৃতিক কর্মীদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।  পাশাপাশি সুরের ধারা সঙ্গীত নিকেতনের আসন্ন সাংস্কৃতিক আয়োজনে আমন্ত্রণ গ্রহণের অনুরোধ জানানো হয়।

এসময় কাপ্তাই সুরের ধারা পরিবারের সভাপতি ও সঙ্গীত প্রশিক্ষক প্রদীপ মল্লিক,  যুগ্ন সম্পাদক ও বাংলাদেশ বেতার ও টিভি তবলাশিল্পী অর্ণব মল্লিক, সাংগঠনিক সম্পাদক ও বেতারশিল্পী ওয়েপ্রুচিং মারমা, অর্থ সম্পাদক বিটিভি ও বেতারের সঙ্গীতশিল্পী জ্যাকলিন তনচংগা, সহ অর্থ সম্পাদক ও সঙ্গীতশিল্পী সুমনা তনচংগা সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠকরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত