প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক নিলেন নোয়াখালীর আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন
নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে জাতীয় মৎস্য পদকের স্বর্ণপদক গ্রহণ করছেন- এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত মৎস্য সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে আলাউদ্দিন একটি সনদ ও পদক গ্রহণ করছেন। এ সময় অনুষ্ঠানে আরও কয়েকজন উপস্থিত ছিলেন।
ছবির সঙ্গে দেওয়া বিভিন্ন পোস্টে আলাউদ্দিনকে নোয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের নেতা এবং অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড (ওয়াপদাপোল) আওয়ামী লীগের সভাপতি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে পাওয়া পুরোনো বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টেও তাকে একই রাজনৈতিক পরিচয়ে উল্লেখ করা হয়েছে।
অশ্বদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন বাবলু আলাউদ্দিনকে সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে নিশ্চিত করেছেন। তবে তার পদে থাকার নির্দিষ্ট সময়কাল ও সংশ্লিষ্ট কমিটির অনুমোদন সংক্রান্ত মূল দলিল প্রকাশ্যে পাওয়া যায়নি।
এদিকে আলাউদ্দিনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের নির্যাতন, মামলা-হামলা ও হয়রানির অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির নেতা ও সাবেক জনপ্রতিনিধি মো. আবদুর রহিম।
তিনি বলেন, আলাউদ্দিনের বিরুদ্ধে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে নির্যাতন, মামলা-হামলা ও হয়রানির অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে আলাউদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, বিষয়টি নিয়ে নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. হারুনুর রশীদের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমাদের তদন্তে রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি সরকারি গোয়েন্দা সংস্থা তদন্ত করেছে।
মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, আলা উদ্দিন ফিসারিজ নোয়াখালী সদর উপজেলার বদরপুর ও সুবর্ণচর উপজেলার চরক্লার্ক এলাকায় কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি উন্নত ও গুণগতমানের কার্পজাতীয় মাছের পোনা উৎপাদন ও সরবরাহের পাশাপাশি মাছ চাষ সম্প্রসারণে ভূমিকা রাখছে।
সূত্র জানায়, ২০২৫ সালে প্রতিষ্ঠানটি ২১টি পুকুরে মোট ১৭ দশমিক ৬ হেক্টর জলায়তনে গুণগতমানের রেণু ব্যবহার করে প্রায় ১৯৮ লাখ কার্পজাতীয় মাছের পোনা উৎপাদন করে। একই সঙ্গে খামারটিতে ৩২ জনের সার্বক্ষণিক এবং ৬৩ জনের খণ্ডকালীন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
উন্নত মৎস্যচাষ পদ্ধতি অনুসরণ করে গুণগতমানের পোনা উৎপাদন ও সরবরাহ, কর্মসংস্থান সৃষ্টি এবং মৎস্যচাষ
সম্প্রসারণে অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার আলা উদ্দিন ফিসারিজকে জাতীয় মৎস্য পদক-২০২৬-এর স্বর্ণপদক প্রদান করে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকার একটি ব্যাংক চেক দেওয়া হয়।
তবে রাজনৈতিক পরিচয় নিয়ে সামাজিক।যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে যে আলোচনা তৈরি হয়েছে, তা নিয়েই এখন চলছে নানা প্রশ্ন ও কৌতূহল।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত