ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মিরসরাইয়ে নাহার এগ্রোতে ডেঙ্গু প্রতিরোধে কর্মকর্তাদের স্বাস্থ্য শিক্ষা কর্মশালা আয়োজন


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৮-২০২৬ দুপুর ৪:২৫

চট্টগ্রামের মিরসরাইয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নাহার এগ্রোর কর্মকর্তাদের স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয়েছে। গতকাল নাহার  এগ্রোতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ফাতেমা আক্তার কর্মকর্তাদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করেন। 
এ সময় তিনি অফিস ও আশপাশের এলাকায় জমে থাকা পানি দ্রুত অপসারণের পাশাপাশি ফুলের টব, পরিত্যক্ত পাত্র, টায়ার, ড্রাম, বালতি, কৌটা, ডাবের খোসাসহ বিভিন্ন স্থানে পানি জমতে না দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, এডিস মশার বংশবিস্তার রোধে জমে থাকা পানি পরিষ্কার করা এবং মশার কামড় থেকে সুরক্ষিত থাকা অত্যন্ত জরুরি। ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্যও তিনি সবাইকে আহ্বান জানান।

এ সময় ফাতেমা আক্তার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং কর্মীদের মধ্যে নিয়মিত সচেতনতা কার্যক্রম পরিচালনার জন্য নাহার এগ্রোর কর্মকর্তাদের অনুরোধ করেন।

তিনি আরও বলেন, নাহার গ্রুপের কারখানা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত সচেতনতার মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত