ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মমেক হাসপাতালে চিকিৎসাসেবার মান বাড়ানোর তাগিদ দিলেন প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১৭-৮-২০২৬ দুপুর ৪:২৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাসেবার মান আরও উন্নত করে রোগীদের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ও হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে মমেক হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ তাগিদ দেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য ও হাসপাতাল পরিচালনা পরিষদের সহসভাপতি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ হাসপাতালের ক্যাথল্যাব, কার্ডিওলজি বিভাগ, আইসিইউ ও সিসিইউসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। তাঁরা চিকিৎসাধীন রোগী ও তাঁদের স্বজনদের সাথে কথা বলে চিকিৎসাসেবা, ওষুধের প্রাপ্যতা ও প্যাথলজিক্যাল পরীক্ষার সার্বিক খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন বলেন, “বৃহত্তর ময়মনসিংহের বিপুল জনগোষ্ঠীর চিকিৎসার প্রধান ভরসাস্থল এই হাসপাতাল। তাই সেবার মানোন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক চিকিৎসা সরঞ্জামের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।” হাসপাতালের সেবার সার্বিক মানে সন্তোষ প্রকাশ করে তিনি আরও জানান, ক্যাম্পাসে নির্মাণাধীন শিশু হাসপাতালের কাজ দ্রুত শেষ করে চিকিৎসা কার্যক্রমে যুক্ত করা হবে।

ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ জানান, নির্মাণাধীন ক্যানসার ভবন এবং বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের কাজ দ্রুত সম্পন্ন করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে বৃহত্তর ময়মনসিংহের মানুষ আরও সহজে বিশেষায়িত সেবা পাবেন।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোস্তফা জাহিদ কামাল, মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়, কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত