ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বড়লেখায় বিষপানে নারী চা শ্রমিকের মৃত্যু


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৮-২০২৬ দুপুর ৪:২৬

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সমনভাগ চা বাগানে বিষপানে দীপ্তি বাক্তি (৪৫) নামে এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। 

রোববার (১৬ আগস্ট) রাতে উপজেলার সমনভাগ চা বাগানের পাক্কা লাইন এলাকায় এ ঘটনা ঘটে। দীপ্তি বাক্তি ওই চা বাগানের বাসিন্দা। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জননী।

পরিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে খাবার শেষে পরিবারের সবাই ঘরে ছিলেন। এ সময় দীপ্তি তাঁর স্বামী কাজল বাক্তিকে দোকান থেকে পান নিয়ে আসতে বলেন। স্বামী পান নিয়ে বাড়িতে ফিরে এসে তাঁকে বিষপান করা অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বড়লেখা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান সোমবার দুপুরে জানান, বিষপানে এক নারীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশ আরও জানিয়েছে, দীপ্তি বাক্তি কী কারণে বিষপান করেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত