ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ভাণ্ডারিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও নারী শিক্ষককে কটূক্তির অভিযোগ: ৩ সদস্যের তদন্ত কমিটি


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ১৭-৮-২০২৬ দুপুর ৪:২৮

মনগড়া রেজোলিউশন তৈরি, ব্যাপক আর্থিক অনিয়ম, শিক্ষকদের মানসিক হয়রানি এবং নারী শিক্ষকের পোশাক নিয়ে প্রকাশ্যে কটূক্তিসহ নানা গুরুতর অভিযোগ উঠেছে পিরোজপুরের ভাণ্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মজিবুর রহমানের বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার (১৬ আগস্ট) বিকেলে সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে তদন্ত পরিচালনা করেছেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. হাসিবুল হাসান।

সহকারী শিক্ষকদের স্বাক্ষরিত লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক মজিবুর রহমান সহকারী শিক্ষকদের হুমকি দিয়ে ভাউচারে সই নেওয়া, নিয়মবহির্ভূতভাবে প্যারা-টিচার নিয়োগ করে কোচিং বাণিজ্য চালানো, টেস্ট পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে ৫ থেকে ১০ হাজার টাকা নিয়ে এসএসসি পরীক্ষার সুযোগ দেওয়া এবং টিসি বাবদ আড়াই থেকে ৫ হাজার টাকা আদায় করেছেন। এ ছাড়া বিদ্যালয়ের যৌথ ব্যাংক হিসাবের পরিবর্তে নিজের একক নামে অ্যাকাউন্ট খুলে অর্থ আত্মসাৎ এবং শ্যামল কৃষ্ণ হাওলাদার ও সহকারী প্রধান শিক্ষক হামিদা বেগমের কাছ থেকে লাখ টাকা ধার নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি সাবেক সভাপতির স্বাক্ষর জাল করে সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে পাঁচ মাস ধরে তাঁর বেতন বন্ধ রাখার ঘটনাও ঘটেছে। নারী শিক্ষক সেলিনা আক্তারকে পোশাক নিয়ে প্রকাশ্যে কটূক্তি ও তাঁর অভ্যন্তরীণ বেতন বন্ধ রেখে মানসিক নির্যাতন করার অভিযোগও তোলা হয়।

তদন্তকালে প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান নিজের পক্ষে কোনো সন্তোষজনক ব্যাখ্যা বা কাগজপত্র উপস্থাপন করতে পারেননি। তবে তিনি দাবি করেন, প্রশাসনিক পূর্ণাঙ্গ তদন্তেই প্রকৃত সত্য উন্মোচিত হবে।

ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. হাসিবুল হাসান জানান, সরেজমিন তদন্তে শিক্ষকদের উত্থাপিত বেশ কিছু অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। বিষয়টি অধিকতর তদন্তের জন্য ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রতিবেদন পাওয়ার পর বিধি অনুযায়ী কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত