ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ১৭-৮-২০২৬ বিকাল ৫:৬

রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ*’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘায় শুরু হয়েছে  জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে রোববার (১৬ আগস্ট) থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ কর্মসূচি চলবে ১৮ আগস্ট পর্যন্ত।

কর্মসূচির প্রথম দিন রোববার বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে উপজেলা চত্ত্বরে অবস্থিত পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা ব্যাপী নির্বাচিত মৎস্যচাষি মোঃ রবিউল ইসলাম ও আঃ রাজ্জাক কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য যোগদানকৃত বাঘা উপজেলা নির্বাহী অফিসার তকি ফয়সাল তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেন, আমি নিজেও একসময় মাছ চাষ করেছি। মাছ চাষের সঙ্গে আমার নিজেরও অভিজ্ঞতা রয়েছে। আমাদের দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাঘার মাটি ও পানি মাছ চাষের জন্য অত্যন্ত উপযোগী। পরিকল্পিতভাবে মাছ চাষ করলে মৎস্যচাষিরা যেমন লাভবান হবেন, তেমনি এলাকার অর্থনীতিও আরও সমৃদ্ধ হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোসা তহুরা হক জানান, মৎস্য সপ্তাহ উপলক্ষে স্থানীয় পর্যায়ে মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদ সংরক্ষণ, টেকসই উৎপাদন এবং মৎস্যচাষিদের উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেরাজুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল ইসলাম বাবলু, সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন, বাঘা উপজেলা মৎস্য সমিতির সভাপতি  আঃ সামাদ, বাঘা পৌর বিএনপির সভাপতি  মোঃ কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাংগঠনিক সম্পাদক  আব্দুল লতিফ, সাবেক যুবদল আহ্বায়ক আবু সালেহ আহমেদ সালাম, মোখলেছুর রহমান মুকুল, যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জগলু সিকদার সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এমএসএম / এমএসএম

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান

আত্রাইয়ে প্রেমে ব্যর্থ হয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুই প্রতিষ্ঠানে বেতন ভাতা নেওয়া সহ একাধিক অনিয়মের অভিযোগ

ভাণ্ডারিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও নারী শিক্ষককে কটূক্তির অভিযোগ: ৩ সদস্যের তদন্ত কমিটি

মান্দায় এডিপির অর্থ হরিলুট, নামমাত্র প্রশিক্ষণে লাখ টাকা গায়েব