ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ১৭-৮-২০২৬ বিকাল ৫:৭
 নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের হারারকান্দি ও সুলতানপুর গ্রামে এক রাতেই চার কৃষকের গোয়ালঘর থেকে নয়টি গরু চুরির অভিযোগ উঠেছে। রোববার (১৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে এসব চুরির ঘটনা ঘটে। এতে কৃষকদের প্রায় সাড়ে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, হারারকান্দি গ্রামের কৃষক রেজাউল করিমের গোয়ালঘরের তালা ভেঙে তিনটি ষাঁড় গরু নিয়ে যায় চোরেরা। গরুগুলোর আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা। রেজাউল করিম বলেন, তাঁর বসতঘর ও গোয়ালঘর পাকা। চোরেরা বসতঘরের সামনের ও পেছনের দরজা রশি দিয়ে বেঁধে গোয়ালঘরের তালা ভেঙে গরুগুলো নিয়ে যায়।
একই গ্রামের কৃষক হায়দার হোসেন জানান, রাত আনুমানিক ১টার দিকে তিনি বাড়িতে ফিরে গোয়ালে গরুগুলো দেখতে পান। পরে রাত ২টার দিকে তাঁর ছোট শিশুর মল পরিষ্কার করতে ঘর থেকে বের হয়ে গোয়ালঘরের দরজার বাঁধন কাটা দেখতে পান। পরে গোয়ালে গিয়ে দেখেন, সাতটি গরুর মধ্যে দুটি নেই।
হায়দার হোসেন বলেন, চারটি গরুর রশি কেটে দেওয়ায় সেগুলো গোয়ালঘর থেকে বের হয়ে যায়। ফলে চোরেরা সেগুলো নিতে পারেনি। তবে রশির বাঁধন না খুলে একটি ষাঁড় ও একটি গাভী নিয়ে যায়। ওই দুটি গরুর আনুমানিক মূল্য এক লাখ টাকা।
এদিকে, একই রাতে সুলতানপুর এলাকার সিরাজ মিয়ার গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়েছে বলে জানা গেছে। গরুগুলোর আনুমানিক মূল্য দুই লাখ টাকা। একই এলাকার শামসু মিয়ার গোয়ালঘর থেকেও একটি গাভী চুরি হয়েছে, যার আনুমানিক মূল্য ৬৫ হাজার টাকা।
চাকুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফজলু মিয়া বলেন, ‘হারারকান্দি গ্রামের কৃষকদের পাঁচটি এবং সুলতানপুর এলাকার চারটি গরু চুরি হয়েছে—এ বিষয়টি নিশ্চিত হয়েছি। গরুর মালিকদের আমার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। বিষয়টি লেপসিয়া পুলিশ ফাঁড়িতেও জানানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘চুরির ঘটনায় এখনো ফাঁড়িতে লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ফাঁড়ির ইনচার্জ জানিয়েছেন, সেখানে জিডি করা হয় না। জিডি করতে হলে খালিয়াজুরী থানায় যেতে হবে।’
লেপসিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সিরাজুল ইসলাম খান বলেন, ‘গরুর মালিকেরা ফাঁড়িতে এসেছিলেন জিডি করতে। তাঁদের খালিয়াজুরী থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়েছে।’
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, ‘বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরে লেপসিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও এসআই ওয়াদুদকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। হাওর এলাকার মানুষ এমনিতেই এ বছর ক্ষতিগ্রস্ত। এর মধ্যে কৃষকদের গরু চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক।’
থানায় অভিযোগ হয়েছে কি না জানতে চাইলে ওসি বলেন, ‘অভিযোগ করার আগেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা থানায় এলে তাঁদের অভিযোগ নেওয়া হবে। এরপর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
 
এক রাতে পরপর কয়েকটি গোয়ালঘরে চুরির ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। চুরি যাওয়া গরু উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত