দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি
কুমিল্লার দাউদকান্দি (গৌরীপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেখতে গিয়ে তাদের খোঁজখবর নিয়েছেন দাউদকান্দি পৌরসভার প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা) ও দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ। এ সময় ডেঙ্গু রোগীদের প্রত্যেককে উন্নত মানের একটি করে মশারি উপহার দেওয়া হয়।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (গৌরীপুর) হাসপাতাল পরিদর্শনকালে তিনি ডেঙ্গু আক্রান্ত রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও সেবার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ আহমেদ বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার পাশাপাশি মশার কামড় থেকে নিজেকে সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি। হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করতে পৌরসভার পক্ষ থেকে মশারি দেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে এবং বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।” তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসা নয়, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, “ডেঙ্গু রোগীদের নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে। রোগীদের চিকিৎসার পাশাপাশি মশার কামড় থেকে সুরক্ষিত রাখা গুরুত্বপূর্ণ। এ জন্য প্রত্যেক রোগীকে মশারি দেওয়ার উদ্যোগটি অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।” তিনি ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, জ্বর হলে অবহেলা না করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা গ্রহণ করতে হবে।
হাসপাতাল পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক, নার্সসহ হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং মশারি ব্যবহারের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।