নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার দৈনিক মানব কণ্ঠের প্রতিনিধি ও কেন্দুয়া পৌর শহরের হরিয়ামালা গ্রামের বাসিন্দা সাংবাদিক রুকন উদ্দিনের প্রায় ৩ লাখ টাকা মূল্যের দুটি ষাঁড় গরুর আকস্মিক মৃত্যু হয়েছে।
১৭ আগস্ট সোমবার ভোর বেলায় ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে তিনি গরু দুটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
সুস্থ-স্ববল ষাঁড় গরু দুটির হঠাৎ মৃত্যুতে হতবাক হয়ে পড়েছেন সাংবাদিক রুকক উদ্দিন ও তার পরিবারের সদস্যরা। এই গবাদিপশু দুটিকে ঘিরে পরিবারের অনেক স্বপ্ন ছিল। আকস্মিকভাবে সেগুলো হারিয়ে তিনি অনেকটা দিশেহারা হয়ে পড়েছেন।
এ বিষয়ে রুকক উদ্দিন বলেন,ভোরবেলা ঘুম থেকে উঠে গোয়ালঘরের দরজা খুলে দেখি দুটি ষাঁড় গরু মৃ**ত অবস্থায় পড়ে আছে। কয়েক দিন আগেও গরু দুটির দাম প্রায় ৩ লাখ টাকা হয়েছিল।
হঠাৎ কীভাবে এবং কী কারণে সুস্থ-সবল গরু দুটির মৃত্যু হলো—এ নিয়ে স্থানীয়দের মধ্যেও নানা প্রশ্ন দেখা দিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিকের পরিবার ও স্থানীয়রা।
কেন্দুয়া উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ মতিউর রহমান জানিয়েছেন শিয়াল মতি ঘাস খাওয়ার কারণে তাদের মৃত্যু হতে পারে।
এদিকে এই অবস্থা দেখে রুকনের মা খুর্শেদা বেগম স্টোক জনিত কারনে অসুস্থ হয়ে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
এমএসএম / এমএসএম
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি
চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি
বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ
বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের
বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড
মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা
গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান