ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

শিবালয়ে গোডাউন থেকে সার পাচারকালে ১০০ বস্তা সারসহ আটক


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৫-১০-২০২১ দুপুর ৪:৩
মানিকগঞ্জের শিবালয় উপজেলার সার ডিলার রতন সাহার গোডাউন থেকে সার পাচারকালে সারসহ পিকআপভ্যানের চালককে আটক করা হয়েছে। 
 
শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করছেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিবালয় উপজেলার টেপড়া এলাকার বিসিআইসির সার ডিলার রতন সাহার গোডাউন থেকে ১০০ বস্তা ডিএপি সার অবৈধভাবে ঘিওর উপজেলার সার ব্যবসায়ী শামসুদ্দিনের কাছে পাচার করা হচ্ছিল। এ সময় স্থানীয় এলাকাবাসী ঘিওর উপজেলার শ্রীবাড়ি এলাকা থেকে সারবাহী পিকআপভ্যানসহ চালককে আটক করেন। সূত্রে আরো জানা যায়,শিবালয়ের সার ডিলার রতন সাহা স্থানীয় কৃষি কর্মকর্তার সঙ্গে যোগসাজশে দীর্ঘদিন ধরে শিবালয় উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে সার বিক্রি করে আসছিল।
 
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা জানান, এক উপজেলার বরাদ্দকৃত সার অন্য উপজেলায় বিক্রি করা অবৈধ ও আইনগত অপরাধ। এ ঘটনায় ডিলার রতন সাহার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন