হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে টঙ্গীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
হেফাজতে ইসলামের বিরুদ্ধে হেযবুত তওহীদের সদস্যদের নিয়ে ‘মিথ্যাচার, ফতোয়াবাজি ও হুমকি’র অভিযোগ তুলে প্রতিবাদ জানানো এবং সদস্যদের জানমালের নিরাপত্তার দাবিতে টঙ্গীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) গাজীপুর মহানগর হেযবুত তওহীদের উদ্যোগে টঙ্গীতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর হেযবুত তওহীদের সভাপতি আবু রায়হান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন হেযবুত তওহীদের ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেসুর রহমান সুমন তিনি বলেন গত ১ আগস্ট নোয়াখালী জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের একটি সমাবেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে উসকানিমূলক ও কুরুচিপূর্ণ প্রচারণা চালানো হয়েছে বলে তারা অভিযোগ করছেন। ওই সমাবেশে হেযবুত তওহীদের ইমাম ও সদস্যদের বিরুদ্ধে অগণতান্ত্রিক ও হিংসাত্মক বক্তব্য দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। বক্তারা অভিযোগ করেন, ওই সমাবেশে হেযবুত তওহীদের আস্তানা গুঁড়িয়ে দিয়ে দেশ থেকে উৎখাত করার হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি সমাবেশে অংশগ্রহণকারী নারীদের নিয়েও অবমাননাকর বক্তব্য দেওয়া হয়েছে বলে তারা দাবি করেন। এছাড়া ফটিকছড়িতে হেফাজতের পক্ষ থেকে উত্থাপিত নয় দফা দাবির মধ্যে একটি দাবিতে হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার কথা বলা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, অতীতে উগ্রবাদীদের ইন্ধনে পোরকরা গ্রামে হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিমের গ্রামের বাড়িতে চারবার সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় সংগঠনটির দুজন সদস্য নিহত এবং শতাধিক সদস্য আহত হয়েছেন বলে দাবি করেন বক্তারা। তাদের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক পরিস্থিতির কারণে হেযবুত তওহীদের সদস্যদের পাশাপাশি নোয়াখালীতে সংগঠনটির স্কুল, হাসপাতাল, খামার ও পোশাক কারখানাসহ অর্ধশতাধিক উন্নয়ন প্রকল্পও নিরাপত্তাঝুঁকিতে রয়েছে।
বক্তারা দাবি করেন, হেযবুত তওহীদ একটি অরাজনৈতিক ও সংস্কারমূলক আন্দোলন। আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংগঠনটি তিন দশকের বেশি সময় ধরে উগ্রবাদ, সন্ত্রাসবাদ ও ধর্মব্যবসার বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে কাজ করে আসছে। তাদের বিরুদ্ধে প্রায় ছয় শতাধিক মামলা করা হলেও গত ৩১ বছরে কোনো সদস্য আদালতের রায়ে দোষী সাব্যস্ত হননি বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়। সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে উসকানি ও ফতোয়া প্রদানকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, শিক্ষাপ্রতিষ্ঠান বা মসজিদ ব্যবহার করে উসকানিমূলক বক্তব্য বন্ধ করা, হেযবুত তওহীদের কার্যালয়, সদস্যদের পরিবার ও উন্নয়নমূলক প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংগঠনটির সদস্যদের মতপ্রকাশ ও ধর্মীয় অধিকার রক্ষা করা। বক্তারা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের উগ্রবাদ, মব সহিংসতা ও ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সংবিধান, আইনের শাসন ও প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা পালনের অনুরোধ করেন তারা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মতপার্থক্য থাকলেও কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে সহিংসতা, হুমকি কিংবা আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। এসময় আরো উপস্থিত ছিলেন হেযবুত তাওহীদের গাজীপুর উত্তরা অঞ্চলের সভাপতি মো. শরিফুল ইসলাম, ঢাকা মহানগর খাদ্য বিষয়ক সম্পাদক মো. মোস্তাকিম খান, টঙ্গী পূর্ব থানা সভাপতি মো. মুকুল সরকার এবং গাছা থানা সভাপতি মো. শাহাদাত ইসলাম।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied