ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মানারুল কোরআন কওমী মাদ্রাসার সভাপতির দায়িত্বে আমীর হামজা ভূঁইয়া


সাহেব মাহমুদ ইমরান photo সাহেব মাহমুদ ইমরান
প্রকাশিত: ১৮-৮-২০২৬ দুপুর ১:৪

মানারুল কোরআন কওমী মাদরাসা ও এতিমখানার সভাপতি নির্বাচিত হওয়ায় আলহাজ্ব মোঃ আমীর হামজা ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষকবৃন্দ।

সম্প্রতি সভাপতির নিজ বাসভবনে গিয়ে শিক্ষকরা নবনির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তাঁরা মাদরাসার শিক্ষা কার্যক্রম, এতিম শিক্ষার্থীদের কল্যাণ এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে নতুন সভাপতির নেতৃত্বে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

মানারুল কোরআন কওমী মাদরাসা ও এতিমখানার মূল লক্ষ্য হলো কোরআন-সুন্নাহর শিক্ষা বিস্তারের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলা। 

শিক্ষকবৃন্দ আশা প্রকাশ করেন, আলহাজ্ব মোঃ আমীর হামজা ভূঁইয়ার নেতৃত্বে মাদরাসার শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে এবং এতিম ও অসহায় শিক্ষার্থীদের কল্যাণে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফুলেল শুভেচ্ছা গ্রহণকালে আলহাজ্ব মোঃ আমীর হামজা ভূঁইয়া শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মাদরাসার উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান