টাঙ্গাইলে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর
টাঙ্গাইল জেলা শহরে খাদ্যে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার, বাসি খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার (১৭ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে পৌর এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে রান্না করা ভাত ও খিচুড়ি পাশাপাশি রাখার দায়ে ‘খাঁটি ইন্দুটি দই ঘর’কে ১০ হাজার টাকা, ফ্রিজে বাসি খাবার ও খাদ্যে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহারের প্রমাণ পাওয়ায় ‘শ্রীকৃষ্ণ নিরামিষ ভোজনালয়’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অত্যন্ত অপরিচ্ছন্ন পরিবেশে ঘি সংরক্ষণ ও দইয়ের পাত্রে মেয়াদ টেম্পারিং (পরিবর্তন) করার গুরুতর অভিযোগে ‘গোপাল মিষ্টান্ন ভান্ডার’কে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি রোধ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
Link Copied