ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে চরবামুন্দী জাগরণ ক্লাবের ফুটবল প্রতিযোগিতা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৮-২০২৬ দুপুর ১:৭

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলার প্রত্যয়ে চরবামুন্দী জাগরণ ক্লাবের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় চরবামুন্দী জাগরণ ক্লাব মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ খেলায় মুখোমুখি হয় মাগুরা জেলা একাদশ ও কুষ্টিয়া জেলা একাদশ।
খেলার শুরুতে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন মধুখালী জাসাসের সহ-সভাপতি, সাবেক উপজেলা বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং আয়োজক মেঘচামী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শেখ সবুজ।
শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল টানটান উত্তেজনা ও দারুণ প্রতিদ্বন্দ্বিতা। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে পুরো ম্যাচ। শেষ পর্যন্ত মাগুরা জেলা একাদশকে ৪-২ গোলে পরাজিত করে বিজয়ী হয় কুষ্টিয়া জেলা একাদশ।
খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক, আয়োজক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
খেলাধুলার আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে শেখ সবুজ বলেন, “আমাদের এই সোনার ছেলেদের মাদক থেকে দূরে রাখতেই আমাদের এই ছোট আয়োজন। এই সমাজ ও গ্রামকে ভালো রাখতে হলে আমাদের বেশি বেশি করে খেলাধুলার আয়োজন করতে হবে। তরুণদের মাঠমুখী করতে আমরা নিয়মিত এ ধরনের খেলাধুলার আয়োজন করছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক পথে রাখতে পরিবার, সমাজ ও স্থানীয় নেতৃত্বকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক, অপরাধ ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ড আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত