বিলাইছড়িতে মাদকবিরোধী র্যালী ও আলোচনা অনুষ্ঠিত
মাদককে না বলি,সুন্দর জীবন গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে - বিলাইছড়ি উপজেলাধীন সদর ইউনিয়নের দীঘলছড়ি এলাকায় মাদক বিরোধী র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে বিলাইছড়ি থানার আয়োজনে র্যালী ও আলোচনায় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ওসমান গণি।
এ সময় বিলাইছড়ি সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, থানার অন্যান্য সদস্য ও স্থানীয় সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উক্ত র্যালীটি বিলাইছড়ি সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ হতে শুরু হয়ে দীঘলছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা, ক্ষতিকর প্রভাব এবং মাদকাসক্তি প্রতিরোধে পরিবার ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদক থেকে দূরে থেকে যুবসমাজকে সুস্থ ও সুন্দর জীবন গঠনে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য