ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কালিয়ায় বড় ভাইয়ের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন, পারিবারিক ঐক্য বজায় রাখার আহ্বান


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ১৮-৮-২০২৬ দুপুর ১:৩৪

নড়াইলের কালিয়ায় আপন বড় ভাই মোতালেব হোসেন মোল্যার করা বিভিন্ন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার অপর ৫ ভাই এনায়েত মোল্যা, মোতাহের মোল্যা, মোকাদ্দেস মোল্যা, হেমায়েত মোল্যা ও বেলায়েত মোল্যা। এ সময় তারা  বড় ভাইকে বিভ্রান্তিকর তথ্য না ছড়িয়ে পারিবারিক ঐক্য বজায় রাখার আহ্বান জানান। তারা বাবরা হাচলা ইউনিয়নের হাচলা গ্রামের মৃত মোকলেছ মোল্যার ছেলে।

১৮ আগষ্ট (মঙ্গলবার) সকাল ১০ টায় বাবরা হাচলা ইউনিয়নের শুক্তগ্রাম বাজার বিএনপি অফিসে এ সংবাদ সম্মেলনে মোতালেব হোসেনের বক্তব্যকে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি করেন তারা। লিখিত বক্তব্যে এনায়েত মোল্যা বলেন, পারিবারিক জমি-জমা নিয়ে বিরোধের জেরে আমার বড় ভাই মোতালেব হোসেন বিভিন্ন সময় হয়রানি ও এলাকায় অশান্তি সৃষ্টি করছেন। এ বিরোধের সঙ্গে জাতীয় সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম ও স্থানীয় ব্যক্তিদের জড়িয়ে দেওয়ার অভিযোগও তিনি প্রত্যাখ্যান করেন।

তিনি আরও বলেন, জমি-জমা সংক্রান্ত বিরোধ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে মোতালেব হোসেনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে তিনি এলাকাবাসীর কাছে মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান এবং পারিবারিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান কামনা করেন এনায়েত মোল্যা ও তার অপর চার ভাই। 

এ সময় উপস্থিত ছিলেন ০৯ নং ওয়ার্ড সদস্য মরফুদ খান, আজাদ হুসাইন,  মোহসীন শেখ,  মিরাজ খান ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিসহ আরো অনেকে।

সংবাদ সম্মেলন শেষে ডাঃ মোতালেব হোসেনের মিথ্যা সংবাদ সম্মেলনের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করে স্থানীয়রা।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত