দিনাজপুরের ঘোড়াঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, নির্যাতনের অভিযোগ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় প্রেমিক সাকিব ইসলামের (২৫) বাড়িতে দুই দিন ধরে বিয়ের দাবিতে অনশনে বসেছেন মহসিনা আক্তার (২১) নামে এক যুবতী। ঘটনাটি ঘটেছে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের উত্তর জয়দেবপুর গ্রামে।
অনশনরত মহসিনা আক্তার জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের মোশারফ হোসেনের মেয়ে। অভিযুক্ত প্রেমিক সাকিব ইসলাম উত্তর জয়দেবপুর গ্রামের নিহাজুল ইসলামের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাকিব ও মহসিনার মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের জেরে এর আগেও দুই বার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছিলেন ওই যুবতী। তবে অভিযোগ রয়েছে, প্রতিবারই প্রেমিকের মা শাহনাজ পারভীন তাকে শারীরিক মারধর করে বাড়ি থেকে বের করে দেন।
সর্বশেষ গত রবিবার (১৬ আগস্ট) সকালে মহসিনা পুনরায় সাকিবের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। অভিযোগ উঠেছে, অনশনের সময় প্রেমিক সাকিব ও তার মা শাহনাজ পারভীন যৌথভাবে মহসিনাকে মারধর করেন এবং তার কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ও ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নেন। পরবর্তীতে বিয়ের আশ্বাস দিয়ে স্থানীয় (ইউপি) সদস্যে সারোয়ার হোসেনের বাড়িতে মেয়েটিকে রেখে প্রেমিক সাকিব ও তার মা বাড়ি থেকে গা ঢাকা দেন।
অনশনরত প্রেমিকা মহসিনা আক্তার বলেন, "সাকিব বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। এখন সে ও তার পরিবার আমার ওপর নির্যাতন চালাচ্ছে এবং আমাকে মেনে নিতে অস্বীকার করছে। ন্যায়বিচার ও অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না।"
ঘটনার পর থেকে অভিযুক্ত প্রেমিক সাকিব ইসলাম ও তার মা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় ইউপি সদস্যের মধ্যস্থতায় বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ