আদমদীঘিতে জমি সংক্রান্ত বিরোধে নারীকে মারধরের অভিযোগ
বগুড়ার আদমদীঘিতে জমিজমা নিয়ে বিরোধের জেরধরে শয়ন ঘরে ঢুকে ফাতেমা বেগম (৩৮) নামের এক গৃহবধুকে মারধরে আহত করার ঘটনা ঘটেছে। তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার (১৭ আগষ্ট) রাত সাড়ে ৮টায় আদমদীঘি উপজেলার কেশরতা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই গৃহবধু কেশরতা গ্রামের হামিদুল ইসলাম শেখের স্ত্রী। এ ঘটনায় আহত গৃহবধু ফাতেমা বেগমের স্বামী হামিদুল ইসলাম বাদি হয়ে এই গ্রামের রবিউল ফকির শাহিনুর রহমানসহ ৫জনের বিরুদ্ধে আদমদীঘি থানায একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানাযায়, আদমদীঘির কেশরতা গ্রামের হামিদুল ইসলাম শেখ ও রবিউল ফকিরের সাথে পূর্বের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন গত সোমবার রাত সাড়ে ৮টায় বাদি হামিদুল ইসলামের স্ত্রী রাতে খাবার পর ঘরের দরজা বন্ধ করে ঘুমাতে গেলে প্রতিপক্ষরা ওই ঘরের দরজা লাথি মেরে ভেঙ্গে প্রবেশ করে ফাতেমা বেগমের পড়নে কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানির চেষ্টা, মারধরে আহত ও লুটপাট করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলছে।
এমএসএম / এমএসএম
নরসিংদীর তিন চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান
সাতক্ষীরায় কলেজ ছাএ জাকারিয়া হত্যার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
মোহনগঞ্জে মেধা অন্বেষণ-২০২৬, ১০ শিক্ষার্থী পেল বৃত্তি
*ঢাকা জেলায় দুই দিনব্যাপী রুকন সমাবেশ অনুষ্ঠিত*
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা