ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সরকারের থেকেও কি ভূমিদস্যুরা শক্তিশালী ?


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৮-৮-২০২৬ দুপুর ৪:১০

সরকারের থেকেও কি ভূমিদস্যুরা শক্তিশালী ? ব্যাণারের পাশাপাশি এরকম অনেকগুলো প্ল্যাকার্ড নিয়ে রাজশাহীতে ভূমি দস্যুদের কাছ থেকে প্রকৃত মালিকদের জমি ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রী ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু'র কাছে দাবি জানিয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগী জমির প্রকৃত মালিকদের ওয়ারিশ ও এলাকাবাসী।

"জাল দলিলে জমিদার, সুজা গং এর পরিবার", "জমির মালিকরা বস্তিতে, দখলদাররা প্রাসাদে', " আমাদের দলিল, আমাদের-ই জমি", "প্রকৃত দলিল আছে যার, দেশের আইনে জমি তার" এরকম-ই সব প্ল্যাকার্ড নিয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১০ টায় বিতর্কিত ভূমিদস্যু সুজাউদ্দৌলা ও তার চক্রের অবৈধ দখলদারিত্ব থেকে জমি উদ্ধার এবং দলিলের প্রকৃত মালিকদের নিকট অবিলম্বে তা হস্তান্তরের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংক্ষুব্ধ ভুক্তভোগী ও বক্তারা তাদের দীর্ঘদিনের ক্ষোভ তুলে ধরে বলেন, দীর্ঘদিন ধরে সুজাউদ্দৌলা ও তার সঙ্গীরা প্রভাবশালী চক্রের ছায়াতলে থেকে প্রকৃত মালিকদের জমি অন্যায়ভাবে দখল করে রেখেছে। পৈতৃক ও ক্রয়সূত্রে পাওয়া নিজস্ব জমি হারিয়ে ভুক্তভোগী পরিবারগুলো বর্তমানে চরম অনিশ্চয়তা, অর্থনৈতিক সংকট ও দুঃখ-কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে।

বক্তারা আরও উল্লেখ করেন, বেদখল হওয়া সম্পত্তি ফেরত পেলে পরিবারগুলো তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে এবং তাদের জীবনযাত্রার মানের ইতিবাচক পরিবর্তন ঘটবে। নিজেদের পাওনা জমি ফিরে পেতে তারা সংশ্লিষ্ট প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও এতদিন কোনো সুরাহা পাননি বলে অভিযোগ করেন।

তারা বলেন, অতি দ্রুত তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জমি উদ্ধারে মাননীয় প্রধানমন্ত্রী এবং ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনুর সরাসরি জরুরি হস্তক্ষেপ ও জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
 
জায়গার ওয়ারিশ রাজা বলেন, তার নানি সুরামন বিবি দেশ বিভাগের সময় ৪৮ বিঘা জমি বিনিময় করে রাজশাহী আসেন।নানির কোন ছেলে ছিল না, তার মা খালারা তিন বোন হাফেজান বিবি, রৌশনী খাতুন ও সুরত বিবি উত্তরাধিকার সূত্রে এই জমির মালিক। সেই সূত্রে তারা ওয়ারিশ সূত্রে মালিক।

এছাড়া, একই সময়ে একই এলাকায় বিবিজান বেগম ১৩ বিঘা জমি বিনিময় করে রাজশাহী আসেন। তিনি মারা গেলে তার দুই ছেলে আবুবক্কর ও তরিকুল ইসলাম ওয়ারিশ সূত্রে এই জমির মালিক হলেও তেরোখাদিয়া এলাকার সুজা উদ্দৌলা  ভুমি অফিসে চাকুরী করার সময় ভুয়া কাগজপত্র তৈরী করে জমিগুলো জবর দখল করে নেয়। তিনি মারা গেলে পরবর্তীতে তার ছেলে মেয়েরা জমি গুলো জবর দখল করে রেখেছে। দখলদাররা বিত্তশালী ও প্রভাবশালী হওয়ার তাদের সাথে আইনী প্রক্রিকায় তারা পেরে উঠছেন না।

তবে, তাৎক্ষণিকভাবে দখলদারদের কোন বক্তব্য পাওয়া যায়নি। 

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত