ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

দলের সম্মান ক্ষুন্ন হয় এমন কোন কাজ করা যাবেনা-আলাউদ্দিন সরকার


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৮-৮-২০২৬ দুপুর ৪:১১

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেছেন, দলের সন্মান ক্ষুন্ন হয় এমন কোন কাজ করা যাবেনা। কারন বিএনপি একটি আদর্শ দল। যে দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া। যার নেতৃত্ব দিচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। সুতরাং দলের ভাবমূর্তি ক্ষুন্নকারীকে তিনি কখনোই ক্ষমা করবেন না।

মঙ্গলবার (১৮ আগষ্ট) বিকেলে তার নিজ কার্যালয়ে দলীয় নেতাকর্দীদের প্রতি দেয়া এক দিক-নির্দেশনা মূলক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের বর্তমান পেক্ষাপট নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিরোধী দল ক্ষমতার লোভে সরকারকে বিতর্কিত করতে বিভিন্ন পোপাগান্ডায় লিপ্ত। অথচ তাদের উচিৎ ছিল আলোচনা ও পরামর্শ প্রদানের মাধ্যমে দেশের উন্নয়ন কাজে সরকারকে সহযোগীতা করা। দীর্ধ ১৭ বছর কঠোর সংগ্রামের পর দেশবাসী ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশ পরিচালনার জন্য বিএনপি সরকারকে নির্বাচিত করেছেন এবং ৫ বছরের জন্য দায়িত্ব প্রদান করেছেন। সুতরাং বিরোধীদলের উচিৎ ছিল জনগনের সেই ভোটাধিকারের প্রতি সম্মান রাখা।

তিনি উল্লেখ করেন, দেশের উন্নয়নে গত ৬ মাসে রেকর্ড সংখ্যক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে বিএনপি সরকার, যা আড়ার করতে কৃত্তিম সমস্যা সৃষ্টি করছে বিরোধীদল এবং তা নিয়ে চালাচ্ছে সরকার বিরোধী কার্যক্রম। সুতরাং দলীয় নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। দেশ বিরোধীদের সকল অসৎ পরিকল্পনা ভেস্তে দিয়ে সরকারের উন্নয়ন ও পরিকল্পনা জনগনের নিকট পৌছে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। কোন দেশ বিরোধী অপশক্তি যেন দেশের উন্নয়ন কাজে বাধা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে দলীয় নেতার্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত