বাউফলে “ঘাস খাওয়াতে ২০০ টাকা লাগে” সংবাদের তীব্র প্রতিবাদে মানববন্ধন
পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে "ঘাস খাওয়াতে ২০০ টাকা লাগে" শীর্ষক দেশীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চন্দ্রদ্বীপ ইউনিয়নের স্থানীয় সর্বস্তরের জনগণ।
সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রচারিত ওই সংবাদটিকে উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার হিসেবে উল্লেখ করে ব্যানার ও ফেস্টুন হাতে এ প্রতিবাদ সভা ও মানববন্ধনে অংশ নেন এলাকার শতাধিক নারী-পুরুষ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, একটি কুচক্রী মহল মূল ঘটনা আড়াল করতে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেই চাঁদাবাজির মিথ্যা দাবি তুলে সাংবাদিক ভাইদের ভুল তথ্য দিয়ে এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার করিয়েছে। এ সময় বক্তারা ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং প্রকৃত ঘটনা উন্মোচনের জোর দাবি জানান।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied