ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দাউদকান্দিতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি: আড়াই মাসে বিপুল মাদক উদ্ধার


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ১৮-৮-২০২৬ দুপুর ৪:২০

কুমিল্লার দাউদকান্দিতে মাদকের ভয়াবহতা সম্পর্কে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার ইলিয়টগঞ্জ রা. বি উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়ে ইলিয়টগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে প্রধান আলোচক হিসেবে দাউদকান্দি সার্কেলের এএসপি খলিলুর রহমান থানা পুলিশের আড়াই মাসের মাদকবিরোধী অভিযানের পরিসংখ্যান তুলে ধরে জানান, গত আড়াই মাসে বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৭৭৫ বোতল ফেনসিডিল, ১ লাখ ২ হাজার ৩০০ পিস ইয়াবা, ৫৬০ কেজি গাঁজা এবং ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪৮ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি; পুলিশি অভিযানের পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে ঐক্যবদ্ধ হয়ে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে হবে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মাদক থেকে দূরে রাখতে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা সবচেয়ে বেশি। তিনি মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান। এছাড়া গৌরীপুর তদন্ত কেন্দ্রের ওসি সাইফুল ইসলাম শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত রাখার তাগিদ দেন।

সমাবেশ ও র‍্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খোরশেদ আলম এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। শিক্ষার্থীরা বিভিন্ন সচেতনতামূলক স্লোগান ও প্ল্যাকার্ড হাতে নিয়ে র‍্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এমএসএম / এমএসএম

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির