ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

উজানটিয়া এ.এস. আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৮-২০২৬ দুপুর ৪:২০

শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠন, শিক্ষার মানোন্নয়ন, নৈতিকতা ও শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে কক্সবাজারের পেকুয়ায় উজানটিয়া এ.এস. আলিম মাদ্রাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উজানটিয়া এ.এস. আলিম মাদ্রাসার হলরুমে দাখিল নবম শ্রেণির ২৬ সালের পরীক্ষার্থী, দাখিল পরীক্ষার্থী-২৭ ও আলিম পরীক্ষার্থী-২৭-এর ছাত্রছাত্রীদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মোকাররম হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মুছা কাজেম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকামণ্ডলী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ও উপস্থিতি নিশ্চিত করা, নৈতিক ও আদর্শিক শিক্ষা, শৃঙ্খলা এবং পরীক্ষায় ভালো ফলাফলসহ ভবিষ্যৎ সাফল্যের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও শৃঙ্খলার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।

মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মোকাররম হোসেন বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের একার প্রচেষ্টায় একজন শিক্ষার্থীর সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, অভিভাবকদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা সন্তানদের পড়াশোনার বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখবেন, তাদের সময়মতো মাদ্রাসায় উপস্থিতি নিশ্চিত করবেন এবং নৈতিক ও আদর্শিক শিক্ষার প্রতি উৎসাহিত করবেন। শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে পাঠদান করলে এবং অভিভাবকরা সহযোগিতা করলে আমাদের শিক্ষার্থীরা ভালো ফলাফলের পাশাপাশি দেশ ও জাতির জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।

তিনি দাখিল ও আলিম পরীক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

সমাবেশে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে দেশ ও জাতির কল্যাণে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। এ সময় মাদ্রাসার পক্ষ থেকে সমাবেশে উপস্থিত সকল অতিথি, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত