ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

খালিয়াজুরীর অর্জুন ধর বিয়ের জন্য বারবার ধর্ম বদল, যুবকের বিরুদ্ধে প্রতারণার মামলা


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ১৮-৮-২০২৬ দুপুর ৪:২৩

নেত্রকোনার মোহনগঞ্জে মুসলিম পরিচয়ে এক তরুণীকে বিয়ে করে দুই সন্তান জন্মের পর ফের হিন্দু ধর্মে ফিরে গিয়ে অন্য এক হিন্দু তরুণীকে বিয়ের অভিযোগ উঠেছে অর্জুন ধর হীরা ওরফে হীরা ধর (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় প্রথম স্ত্রী শিপুল আক্তার খানম (২৭) আদালতে প্রতারণার মামলা করেছেন। মামলায় অভিযুক্তের মা কৃষ্ণা রানী ঘোষকেও (৫৮) আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোশারফ হোসেন শুভ মঙ্গলবার মামলার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ২০ জুলাই নেত্রকোনা সদর আমলি আদালতে মামলাটি করেন শিপুল খানম।
মামলার তদন্তকারী কর্মকর্তা নেত্রকোনা পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) মো. জামান আলী বলেন, “মামলার তদন্ত চলমান রয়েছে। দ্রুতই তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।”
অভিযুক্ত অর্জুন ধর হীরা নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার শালদীঘা গ্রামের মৃত জয় কৃষ্ণধরের ছেলে। আর বাদী শিপুল খানম মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী, মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর এলাকায় বসবাস করতেন অর্জুন ধর হীরা। সে সময় একই এলাকার মুসলিম তরুণী শিপুল আক্তারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ২০১৪ সালে আদালতের মাধ্যমে অ্যাফিডেভিট করে ইসলাম ধর্ম গ্রহণ করেন অর্জুন। নিজের নাম রাখেন মো. হীরা মিয়া। এরপর মুসলিম রীতি অনুযায়ী শিপুলকে বিয়ে করেন তিনি।
২০১৫ সালে তাদের ঘরে একটি কন্যাসন্তান জন্ম নেয়। মুসলিম নামানুসারে তার নাম রাখা হয় জান্নাতুল হিয়া। পরে ২০২২ সালে তাদের একটি পুত্রসন্তান জন্ম নেয়। তার নাম রাখা হয় আব্দুল্লাহ। মামলার অভিযোগ অনুযায়ী, এ সময় হীরা মুসলিম পরিচয়েই নামাজ-রোজা পালন করতেন।
তবে অভিযোগ রয়েছে, স্ত্রী বারবার বলার পরও নানা কারণ দেখিয়ে বিয়ের কাবিন রেজিস্ট্রি করেননি হীরা। দ্বিতীয় সন্তান জন্মের পরপরই তার মা কৃষ্ণা রানী ঘোষের প্ররোচনায় তিনি ফের হিন্দু ধর্মে ফিরে যান এবং পাশের এলাকার এক হিন্দু তরুণীকে গোপনে বিয়ে করেন।
পরে বিষয়টি জানতে পেরে শিপুল তার স্বামীর কাছে এ বিষয়ে জানতে চাইলে হীরা তাকে যৌতুকের দাবিতে নির্যাতন ও মারধর করতে শুরু করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এমনকি প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো বলেও অভিযোগ করেন শিপুল।
মামলার অভিযোগে আরও বলা হয়, হীরা ফের হিন্দু ধর্মে ফিরে গিয়ে আরেক তরুণীকে বিয়ে করেছেন—এ বিষয়টি জানার পর শিপুলের ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। পরিস্থিতির প্রতিকার চেয়ে ২০২৫ সালের ২০ মে জেলা লিগ্যাল এইড অফিসে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন তিনি।
পরে উভয় পক্ষের সম্মতিতে ২০২৫ সালের ৪ জুন নোটারি পাবলিকের মাধ্যমে একটি আপসনামা ও অ্যাফিডেভিট করা হয়। এতে সন্তানদের পড়াশোনার খরচ বহন, জমি কিনে বাড়ি নির্মাণসহ বিভিন্ন শর্ত ছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে। তবে অ্যাফিডেভিট করার পরও হীরা কোনো শর্ত পূরণ করেননি এবং কোনো শর্তই পূরণ করবেন না বলে জানিয়ে দেন বলে অভিযোগ করেন শিপুল।
এ সময় তার শাশুড়ি কৃষ্ণা রানী ঘোষও তাকে ‘যা পারিস কর’ বলে চলে যান বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শিপুল খানম বলেন, “স্বামী ও শাশুড়ি পরস্পর যোগসাজশ ও প্ররোচনার মাধ্যমে আমার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে প্রতারণা করেছেন। আমার সন্তানদের বাবার পরিচয় নিয়ে আমি খুবই শঙ্কিত। সমাজে তারা কী পরিচয়ে বড় হবে, তাদের ভবিষ্যৎ কী হবে—আল্লাহই জানেন।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অর্জুন ধর হীরা বলেন, “অনেক আগেই আমি শিপুলকে ডিভোর্স দিয়েছি। এরপর আমি কী করব, সেটা তার জানার বিষয় নয়।” এ কথা বলেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
মামলাটির তদন্ত করছে নেত্রকোনা পিবিআই।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত