মনোহরগঞ্জ - লাকসাম কুমিল্লয় আখের বাম্পার ফলন বাড়তি দামে কৃষকের মুখে হাসি
কুমিল্লার মনোহরগঞ্জ, লাকসাম, বরুড়া, লালমাই, নাঙ্গলকোট, শাহারাস্তি, চৌদ্দগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, সহ কুমিল্লার সকল উপজেলায় আখের বাম্পার ফলন বাড়তি দামে কৃষকের মুখে হাসি । মাঠজুড়ে এখন আখ কাটার ধুম। ভালো ফলন ও গত বছরের তুলনায় বাড়তি বাজারদাম পাওয়ায়, ব্যস্ত সময় পার করছেন আখচাষিরা। কম খরচে তুলনামূলক বেশি লাভ হওয়ায়, কুমিল্লার এ অঞ্চলে আখ চাষে কৃষকদের আগ্রহও বাড়ছে।
জানা গেছে, কুমিল্লার মনোহরগঞ্জ, লাকসাম, চৌদ্দগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, চান্দিনা, শাহারাস্তি, বরুড়া উপজেলার শিলমুড়ী উত্তর ও দক্ষিণ, ভবানীপুর, আগানগর, এবং মনোহরগঞ্জ ঝলম, হাসনাবাদ, নাথেরপেটুয়া, খিলা,মৈশাতুয়া, খানাতুয়া, বরুড়া পৌরসভা এলাকায় ব্যাপকভাবে আখের চাষ হয়েছে। চলতি মৌসুমে প্রায় ৩৫০হেক্টর জমিতে আখ চাষ করেছেন প্রায় ৫০০জন কৃষক। কৃষি বিভাগ ও স্থানীয় চাষিদের তথ্যমতে, এসব জমিতে প্রায় ২০থেকে ২৫ হাজার টন আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে।
চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক একর জমির এক-তৃতীয়াংশে আখ চাষ করে ভালো ফলন হলে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা পর্যন্ত বিক্রি করা সম্ভব। বিপরীতে জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক ও শ্রমিকসহ উৎপাদন খরচ পড়ে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা। ফলে অন্যান্য ফসলের তুলনায় আখ চাষে লাভের সম্ভাবনা বেশি বলে মনে করছেন কৃষকরা।
বরুড়ায় প্রধানত বিএসআরআই-৪৭, বিএসআরআই-৪৩ বিএসআরআই-৪৬ জাতের আখ চাষ করা হয়। এর মধ্যে বিএসআরআই-৪৭ জাতের আবাদই বেশি। স্থানীয়ভাবে এ জাতটি সিইউ-২০৮ নামেও পরিচিত। মিষ্টতা ও স্বাদের কারণে বাজারে এ জাতের আখের চাহিদাও বেশি।আখের বীজ রোপণ থেকে শুরু করে বাজারজাত করতে প্রায় এক বছর সময় লাগে। চলতি মৌসুমে বীজ ও সারের দাম কিছুটা বাড়লেও বাজারে আখের দামও গত বছরের তুলনায় এ বছর বেশি । বর্তমানে আখ প্রতি পিস পাইকারি ৬০থেকে ৭০ টাকা এবং খুচরা বাজারে৮০ থেকে ১২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।দাম বাড়ায় কিছুটা বিপাকে পড়েছেন পাইকার ক্রেতারাও। গত বছর যেখানে প্রতি পিস আখ ৪০ থেকে ৫০টাকা দরে কিনেছেন, এ বছর বাড়তি দামে কিনতে হচ্ছে তাদের। ভালো মানের আখ সংগ্রহের জন্য বিভিন্ন এলাকার পাইকাররা এখন সরাসরি কৃষকের ক্ষেতে ভিড় করছেন।
বরুড়া উপজেলার লগ্মসার এলাকার আখচাষি জসিম উদ্দিন বলেন, চলতি বছর ৭০ শতক জমিতে আখ চাষ করেছি। জমি প্রস্তুত, চারা কেনা, শ্রমিকের মজুরি, সার ও কীটনাশকসহ এ পর্যন্ত প্রায় ২ লাখ ৬৫ হাজার টাকা খরচ হয়েছে। আশা করছি, সব মিলিয়ে ৪ লাখ টাকার বেশি আখ বিক্রি করতে পারব।আবদুর রব,শাহীন আলম কাশেম,শহিদ বলেন, গতবারের তুলনায় এবার ভালো ফলন হয়েছে। বাজারে আখের দাম ভালো। তাই এবার ভালো লাভের আশা করছি।মনোহরগঞ্জ উওর বাজার আখ ব্যবসায়ী মো,শাহাজান, মীর হোসেন, আবদুল মতিন, হারুন বলেন, বরুড়া থেকে প্রতপিস আখ ৬০/৭০/ টাকা পাইকারি কিনেছি, বিক্রি করতে হচ্ছে ৯০টাকা থেকে ১২০ টাকা । দাম বেশিহওয়ায় ক্রেতা কম। মনোহরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সরোয়ার তুষার বলেন, আখ চাষের জন্য কৃষকদের আলাদাভাবে কোনো বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে না। তবে আখের জমিতে জৈব সার ও কীটনাশকের সঠিক ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। এ জেলায় ও উপজেলায় আখচাষির সংখ্যা বাড়ছে।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা
সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা
ধামরাইয়ে পরীক্ষার প্রশ্নপত্রে গরমিল, বিপাকে শিক্ষার্থীরা
ত্রিশালে বৃদ্ধের লাশ উদ্ধার
কর্ণফুলীতে খাল পুনঃখননের টাকা লোপাটের অভিযোগ
দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি বাতিল
পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে
নাচোলে ডিএপি সার মজুদের অভিযোগ, ৫ হাজার টাকা জরিমানা নিয়ে কৃষকদের অসন্তোষ