১৯ বছর বয়সী রাজু দেখতে ৬ বছরের শিশু
জাতীয় পরিচয়পত্রে বয়স ১৯ বছর। কিন্তু শারীরিক গঠন এখনো ছোট্ট শিশুর মতো। বয়সের সঙ্গে শরীরের স্বাভাবিক বৃদ্ধি থেমে যাওয়ায় দীর্ঘদিন ধরে অসহায় ও মানবেতর জীবন কাটাচ্ছেন কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের প্রতাপ বেপারীপাড়া গ্রামের বাসিন্দা রাজু আহমেদ।
সরকারি প্রতিবন্ধী পরিচয়পত্র অনুযায়ী, রাজুর জন্ম ২৬ অক্টোবর ২০০৭। শারীরিক প্রতিবন্ধকতার কারণে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। শুধু উচ্চতার বৃদ্ধিই থেমে যায়নি, তার হাতেও রয়েছে জটিলতা, যা দৈনন্দিন জীবনযাপনকে আরও কঠিন করে তুলেছে।বর্তমানে সে ৪র্থ শ্রেনীর ছাত্র।
রাজুর বাবা মো. গোলাম মোস্তফা ও মা মোছা. রঞ্জিনা বেগম জানান, ছোটবেলায় রাজুর শারীরিক বৃদ্ধি স্বাভাবিক ছিল। কিন্তু হঠাৎ করেই তার বৃদ্ধি বন্ধ হয়ে যায়। পরে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হলেও অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। বর্তমানে অর্থসংকটের কারণে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। উন্নত চিকিৎসার সুযোগ পেলে হয়তো তার অবস্থার কিছুটা উন্নতি হতে পারে।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, এ ধরনের সমস্যার পেছনে গ্রোথ হরমোনের ঘাটতি, জিনগত ত্রুটি বা অন্যান্য হরমোনজনিত রোগ দায়ী হতে পারে। সঠিক রোগ নির্ণয়ের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা জরুরি।
রাজুর বাবা একটি উচ্চবিদ্যালয়ে পিয়ন হিসেবে কর্মরত। ছয় সদস্যের সংসারে সীমিত আয়ে পরিবার চালাতেই হিমশিম খেতে হচ্ছে। বড় ছেলের একটি ছোট দোকান থাকলেও তা দিয়ে সংসারের ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না। দীর্ঘদিনের চিকিৎসা ব্যয়ে পরিবারটি ঋণের বোঝায় জর্জরিত।
পরিবারের সদস্যরা জানান, সরকারি কিংবা বেসরকারি কোনো সংস্থার আর্থিক সহায়তা পেলে রাজুর উন্নত চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হবে। এ জন্য তারা জেলা প্রশাসন, সমাজের বিত্তবান ব্যক্তি এবং মানবিক সংগঠনগুলোর সহযোগিতা কামনা করেছেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত