ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বাঘা পৌরসভার কাশেম-ফকির মাজারে টিউবওয়েল স্থাপন করলেন শামীম সরকার


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ১৮-৮-২০২৬ দুপুর ৪:৩১

বাঘা পৌরসভার চক-আমোদপুর এলাকার ঐতিহ্যবাহী কাশেম-ফকির" এর মাজারে দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সমস্যা সমাধানে টিউবওয়েল স্থাপন করেছেন *রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক ও বাঘা উপজেলা চেয়ারম্যান প্রার্থী এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।

দীর্ঘদিন ধরে মাজার ও আশপাশের এলাকার মানুষসহ দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিদের বিশুদ্ধ পানির তীব্র সংকট ছিল। বিশেষ করে শুক্রবার ও বিশেষ দিবসগুলোতে হাজারো মানুষের সমাগম হলেও পানির অভাবে ভোগান্তিতে পড়তে হতো সবাইকে।

এই ভোগান্তির কথা জানতে পেরে ব্যক্তিগত উদ্যোগে মাজার প্রাঙ্গণে একটি গভীর নলকূপ স্থাপনের ব্যবস্থা করেন শামীম সরকার।

টিউবওয়েল স্থাপনের পর তিনি বলেন, ধর্মীয় স্থানগুলোতে মানুষের সুবিধা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। চক-আমোদপুর কাশেম-ফকির মাজারে আসা মুসল্লি ও স্থানীয়দের দীর্ঘদিনের পানির কষ্ট লাঘবের জন্যই এই উদ্যোগ। ভবিষ্যতেও বাঘার মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।

টিউবওয়েল পেয়ে খুশি মাজার কমিটির সদস্য ও স্থানীয়রা। তারা এই মহতী উদ্যোগের জন্য শামীম সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। স্থানীয়রা বলছেন, এখন থেকে মাজারে আগত মুসল্লি, পথচারী ও এলাকাবাসী সহজেই বিশুদ্ধ পানি পান করতে পারবেন।

উল্লেখ্য, এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বাঘা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবেও এলাকায় বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত