পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে
মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ এর আয়োজনে শহরের টাউন ক্লাবের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়ে সরকারি সোহরাওয়ার্দী কলেজে গিয়ে শেষ হয়। এ সময় শহরের বিভিন্ন দোকান, মাছ বাজার ও চা-পান-সিগারেটের দোকানে মাদকবিরোধী ও তামাক নিয়ন্ত্রণসংক্রান্ত সচেতনতামূলক স্টিকার লাগানো এবং লিফলেট বিতরণ করা হয়। স্টিকারে ১৮ বছরের কম বয়সী ব্যক্তির কাছে সিগারেট ও তামাকজাত পণ্য বিক্রি আইনত দণ্ডনীয় এবং শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালে শিক্ষার্থীদের অপ্রয়োজনে দোকানে অবস্থান ও আড্ডা না দেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।
কর্মসূচিতে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ এর আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী, প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. শাহ আলম, সুজনের সদর উপজেলা সভাপতি আব্দুর রহমান, দি-পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান, পজিটিভ পিরোজপুর এর সভাপতি সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও কলেজের শিক্ষকরা অংশ নেন।
বক্তারা বলেন, মাদকাসক্তি তরুণ সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক সামাজিক ব্যাধি। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত