ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ত্রিশালে বৃদ্ধের লাশ উদ্ধার


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৮-২০২৬ দুপুর ৪:৩৫

ময়মনসিংহের ত্রিশালে আঃ সালাম (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ।

ত্রিশাল থানা ও এলাকাবাসি সূত্রে জানযায়, মঙ্গলবার সকাল দশটার দিকে ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয় সংলগ্ন ডোবায় অজ্ঞাত একটি লাশ দেখতে পায় এলাকাবাসি। পরে ত্রিশাল থানা পুলিশকে খবর দিলে ত্রিশাল থানার এস আই রুবেল সঙ্গীয় ফোর্স নিয়ে লাশটি উদ্ধার করে ত্রিশাল থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে ত্রিশাল থানার এস আই রুবেল জানান, নিহত ঐ ব্যক্তির নাম আঃ সালাম। তিনি পাশ্ববর্তী ফুলবাড়ীয়া উপজেলার আছিম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃত হযরত আলীর ছেলে। তিনি আরো জানান, নিহত ব্যক্তির গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত