ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ১৮-৮-২০২৬ বিকাল ৫:০

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) বিভিন্ন সেবা ও মাস্টার প্ল্যান সম্পর্কে যশোরের অভয়নগর উপজেলা এবং নওয়াপাড়া পৌর এলাকার বাসিন্দাদের অবহিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে অভয়নগর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে কেডিএর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। সভায় প্রধান অতিথি ছিলেন কেডিএর চেয়ারম্যান ও খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা। সভায় কেডিএর বিভিন্ন সেবা, কার্যক্রম ও মাস্টার প্ল্যানের বিভিন্ন দিক তুলে ধরেন প্রকৌশলী তানভীর আহমেদ। পরে উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র রবিউল হোসেনসহ স্থানীয় বিএনপি নেতা জাকির হোসেন, মাহমুদুল হাসান লিপু, খায়রুল বাসার, রফিকুজ্জামান টুলু, মেজবাউর রহমান ডাবলু, হাবিবুর রহমান এবং যুবদল নেতা মাসুদ পারভেজ সাথী বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। সভায় কেডিএর সেবা কার্যক্রমকে আরও জনবান্ধব করা এবং মাস্টার প্ল্যান বাস্তবায়নে স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস