ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
মাদক ও চোরাচালান প্রতিরোধসহ অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদানের জন্য মাদক ও চোরাচালানবিরোধী অভিযান, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাগরিক সেবা নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখায় কুড়িগ্রাম জেলার মাসিক অপরাধ পর্যালোচনায় জুলাই মাসের শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে ভূরুঙ্গামারী থানা। একই সঙ্গে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হয়েছেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন।সোমবার (১৭ আগস্ট) কুড়িগ্রাম জেলা পুলিশ আয়োজিত মাস্টার প্যারেড, মাসিক অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভায় জুলাই মাসের পুলিশের কার্যক্রম, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিক সেবা প্রদানের বিভিন্ন দিক মূল্যায়ন শেষে ভূরুঙ্গামারী থানাকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করা হয়। জেলা পুলিশ সূত্রে জানা যায়, জুলাই মাসজুড়ে ভূরুঙ্গামারী থানার আওতাধীন এলাকায় অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, চোরাচালান প্রতিরোধ, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনসাধারণকে দ্রুত ও কার্যকর পুলিশি সেবা দেওয়ার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করা হয়। এসব ক্ষেত্রে ভূরুঙ্গামারী থানার পুলিশ সদস্যদের সক্রিয়তা, দায়িত্বশীলতা ও কার্যকর ভূমিকার বিষয়টি পর্যালোচনায় উঠে আসে।
বিশেষ করে মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা, অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে থানার সার্বিক কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হয়। এসব কার্যক্রমের স্বীকৃতি হিসেবেই জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করে ভূরুঙ্গামারী থানা।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কুড়িগ্রাম জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, পেশাদারিত্ব, দক্ষতা, দায়িত্ব পালনে সততা এবং পুলিশ সদস্যদের কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, অপরাধ নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করা এবং সাধারণ মানুষের কাছে পুলিশি সেবা আরও সহজলভ্য করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। সভা শেষে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএমের কাছ থেকে সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন। এ অর্জনে সন্তোষ প্রকাশ করে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, “এ সম্মান আমাদের একার নয়। থানার সব পুলিশ সদস্যের নিরলস পরিশ্রম, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা এবং ভালোবাসার ফসল এই অর্জন।”
তিনি আরও বলেন, “ভূরুঙ্গামারী থানার বাসিন্দাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনাদের আস্থা, সহযোগিতা ও দোয়া নিয়েই আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসেবায় আরও নিষ্ঠার সঙ্গে কাজ করে একটি নিরাপদ ভূরুঙ্গামারী গড়ে যেতে চাই, ইনশাআল্লাহ।”
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতন নাগরিকরা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, এই অর্জন ভবিষ্যতে ভূরুঙ্গামারী থানার পুলিশ সদস্যদের আরও উৎসাহিত করবে এবং মাদক, চোরাচালান ও অপরাধ দমনে পুলিশের কার্যক্রম আরও জোরদার হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, পুলিশ ও সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকলে ভূরুঙ্গামারীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত ভুরুংগামারী গড়ে তোলা সম্ভব হবে।
এমএসএম / এমএসএম
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা
সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা
Link Copied