চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প সংক্রান্ত একটি সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট লিমিটেড জেভি (JV)। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রকাশিত প্রতিবেদনে তাদের প্রতিষ্ঠান ও জয়েন্ট ভেঞ্চার নিয়ে আনা তথ্য ও অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বাস্তবতাবিবর্জিত।
প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, বিআইডব্লিউটিএ’র অধীনে চাঁদপুর যাত্রী টার্মিনাল নির্মাণ প্রকল্পের বাকি কাজ ও আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত দরপত্রে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট লিমিটেড জেভি অংশ নেয়। যথাযথ দরপত্র মূল্যায়ন এবং সরকারি ক্রয়বিধি (পিপিআর) কঠোরভাবে অনুসরণ করে সব নথিপত্র যাচাই-বাছাইয়ের পরই যোগ্য দরদাতা হিসেবে তাদের নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড (এনওএ) প্রদান করা হয়েছে।
মায়ার লিমিটেডের মালিকানা সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদ জানিয়ে স্পষ্ট করা হয়, বর্তমান কর্পোরেট রেকর্ড অনুযায়ী প্রতিষ্ঠানটির শতভাগ মালিকানা মোহাম্মদ ইয়াসির রাব্বি ও তাঁর স্ত্রীর অধীনে রয়েছে। ফলে পূর্ববর্তী কোনো মালিকানা বা সম্পর্কের সূত্র ধরে অন্য পরিবারের সঙ্গে প্রতিষ্ঠানটিকে জড়ানো সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। এছাড়া আর্থিক সক্ষমতা নিয়ে তোলা প্রশ্নের জবাবে জানানো হয়, দরপত্রের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় বার্ষিক টার্নওভারের চেয়ে তাদের সম্মিলিত টার্নওভার দ্বিগুণেরও বেশি, যা ব্যাংক নথিপত্র ও অডিট রিপোর্টের মাধ্যমে মূল্যায়ন কমিটি কর্তৃক যথাযথভাবে যাচাই করা হয়েছে।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, প্রকল্প কর্তৃপক্ষ লাইসেন্স, অভিজ্ঞতা ও কর সংক্রান্ত যাবতীয় দলিলাদি নিয়মমাফিক পরীক্ষা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। সম্পূর্ণ প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক উপায়ে সম্পন্ন হয়েছে উল্লেখ করে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট লিমিটেড জেভি।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত