কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
জমিজমা বিরোধের মীমাংসার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে স্বামী-স্ত্রীসহ পাঁচজনকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামে। জমিজমার দখল নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে জমির মালিক আব্দুল করিমসহ পাঁচজন আহত হন।
মুমূর্ষু আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে থানায় অভিযোগ দিলেও পুলিশ কোনো কার্যকরী ব্যবস্থা নেয়নি। উল্টো বাদীদের বিরুদ্ধে মামলা নিয়ে আব্দুল করিমদের ধরার জন্য উঠে-পড়ে লেগেছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা যায়, সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের আব্দুল করিমের পৈতৃক সম্পত্তির জমি দীর্ঘদিন ধরে একই এলাকার সিরাজুল ইসলাম, বাচ্চু মিয়া ও শুকুর আলী গং দখল করে আসছেন। জমি উদ্ধারে একাধিকবার সালিশ বৈঠক হলেও জমি ছেড়ে দেয়নি বলে অভিযোগ করেন আব্দুল করিম।
আপস-মীমাংসার কথা বলে গত শুক্রবার সুচতুর সিরাজুল ইসলাম গং আব্দুল করিমকে তার বাড়িতে ডেকে নেন। আব্দুল করিম তার স্ত্রী সাবিনা বেগমসহ সিরাজুলের বাড়িতে গেলে সিরাজুল গং তাদের গালাগালি করে বলেন, ‘তোরা কিসের জমি পাইস, সবাইকে বিচার দিয়ে বেড়াস।’ এরপর নানা অশ্রাব্য ভাষায় গালাগালি করে তাদের মারধর শুরু করেন।
তাদের মারপিটে গুরুতর আহত হন আব্দুল করিম, তার স্ত্রী সাবিনা বেগমসহ তাদের সঙ্গে থাকা আরও তিনজন। আহতদের চিৎকারে এলাকাবাসী তাদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠান।
বর্তমানে আহত করিম হাসপাতাল ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।
এ ঘটনায় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত