লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
কাপ্তাইয়ের চন্দ্রঘোনাস্থ কেপিএম আবাসিক এলাকা থেকে উদ্ধারকৃত ১০ ফুট দৈর্ঘ্যের একটি অজগর কাপ্তাই জাতীয় উদ্যানের সীতার পাহাড় এলাকায় অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগষ্ট) বেলা ২টায় বনবিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো: মামুনুর রহমান এর উপস্থিতিতে অজগর সাপটি অবমুক্ত করা হয়।
কাপ্তাই রেঞ্জ অফিসার মামুনুর রহমান বলেন, অজগরটি প্রায় ১০ ফুট দৈর্ঘ্য এবং ওজন প্রায় ৯ কেজি। অজগরটি গত সোমবার রাত ১১টায় কেপিএম এর নিরাপত্তা প্রহরী মোঃ ইসমাইল হোসেন এর কলাবাগান এব্লক বিল্ডিং এর বাসা থেকে উদ্ধার করে ওয়াইল্ড লাইফ এন্ড স্নেক রেস কিউ টিম ইন বাংলাদেশ এর সদস্য ও স্থানীয় এলাকাবাসী। পরে তারা বনবিভাগকে হস্তান্তর করলে অজগরটি বনে অবমুক্ত করা হয়।
এসময় রাম পাহাড় বন বিটের কর্মকর্তা মিঠু তালুকদার, ওয়াইল্ড লাইফ এন্ড স্নেক রেস কিউ টিম ইন বাংলাদেশ এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমরান হোসেন ইমন এবং অজগর সাপটি উদ্ধার কাজে সহযোগী কেপিএম এর চাকরিজীবি মো: আবুল হাসেম উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত