নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে দেশব্যাপী প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভাগীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলিসি ও স্ট্রাটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ক্রীড়া এবং কালচারাল বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত আগ্রহী এবং উৎসাহী। নজরুল বর্ষকে সামনে রেখে এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক কার্যক্রমগুলো প্রতিনিয়ত চালু রাখতে হবে। দেশের বিভিন্ন শিল্পকলা একাডেমিগুলোতে নিয়মিত নানারকম অনুষ্ঠানের আয়োজন করা উচিত।
উপদেষ্টা আরো বলেন, প্রধানমন্ত্রী চান দৃশ্যমান কর্মকান্ড। দেশের স্কুলগুলোতে যেন নজরুল সংস্কৃতির চর্চা করা হয়। নজরুলের মত উদার, মধ্যপন্থী মানুষ খুব বেশি নেই। নজরুলকে সামনে নিয়ে আসা, নজরুলের চিন্তা, কর্মকে সামনে নিয়ে আসার লক্ষ্য নিয়ে এ ধরনের কর্মসূচি নিয়মিত পরিচালনার ব্যাপারে উপদেষ্টা অভিমত ব্যক্ত করেন। দেশের কালচারাল সেক্টরকে এগিয়ে নিতে প্রশাসনকেও সবরকম সহায়তা করতে বলেন। উপদেষ্টা প্রতিভাবান, সম্ভাবনাময় শিশু-কিশোরদের রাষ্ট্রীয়, সামাজিক সহায়তার মধ্য দিয়ে এগিয়ে নিতে বলেন। এক্ষেত্রে সরকারের পাশাপাশি দেশের সকল নাগরিকদের সহায়তার হাত বাড়াতে আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ূন কবির সরকার। তিনি বলেন, ময়মনসিংহ অঞ্চল সাংস্কৃতিক দিক দিয়ে অত্যন্ত সমৃদ্ধ। প্রতিযোগিতায় এ অঞ্চল যেন প্রত্যাশিত ভালো ফলাফল নিয়ে আসতে পারে, সে লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক মোহাম্মদ জাহিদুল হাসান, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে ময়মনসিংহের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, সামাজিক নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপদেষ্টা ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে বিভাগের চার জেলা প্রশাসকগণ, জেলা তথ্য অফিসারগণ ও আঞ্চলিক তথ্য অফিস, ময়মনসিংহের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল উপস্থিত ছিলেন।
Aminur / Aminur
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
Link Copied