রাজারহাটে বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত
কুড়িগ্রামের রাজারহাটে বাসের ধাক্কায় নাহিদ হাসান (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার ১৮ আগস্ট সন্ধ্যার আগে উপজেলার ছিনাই ইউনিয়নের আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ হাসান পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার খেদাবাগ এলাকার মাহবুব আলমের ছেলে। সে আব্দুল সোবহান ব্যাপারী তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
পরিবারের অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে মাদ্রাসা থেকে নিজ বাড়িতে ফেরার পথে আমিন বাজার এলাকায় পাকা সড়ক পার হচ্ছিল নাহিদ।এ সময় রংপুর থেকে কুড়িগ্রামগামী ফাইভ স্টার পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে তাকে ধাক্কা দেয়। এতে নাহিদের মাথায় গুরুতর আঘাত লাগে এবং সে রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার বাসটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বাবা মাহবুব আলম মঙ্গলবার রাতে রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ ওসি মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। ঘাতক বাসটি থানায় আটক রয়েছে।
Aminur / Aminur
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত