ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে প্রায় দুই কোটি টাকার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১৯-৮-২০২৬ দুপুর ১:৫

গোপালগঞ্জে বিশেষ অভিযানে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোয়া মাইক্রোবাস ও মাদক বিক্রির নগদ অর্থও জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১২টা থেকে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ শহরের এলজিইডি মোড় এলাকার নবীনবাগে অভিযান চালানো হয়। এএসপি (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাসানুর রহমান এবং ডিবির অফিসার ইনচার্জ নয়ন চন্দ্র দেবনাথের নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি গাড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি এবং সঙ্গে থাকা সুটকেস থেকে মোট ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৯২ লাখ ৩৬ হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া অভিযানে মাদক বিক্রির নগদ ৪ লাখ ৫৫ হাজার ৫৫ টাকা উদ্ধার করা হয়। জব্দ করা নোয়া মাইক্রোবাসটির আনুমানিক বাজার মূল্য ৪৪ লাখ টাকা।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সরকারের মাদকবিরোধী নীতির আলোকে এবং পুলিশ সদর দপ্তর ও ঢাকা রেঞ্জের নির্দেশনা অনুযায়ী জেলায় নিয়মিত চেকপোস্ট, মোবাইল পেট্রোলিং ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী, বাহক ও সেবনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেলা পুলিশ আরও জানায়, গোপালগঞ্জকে মাদকমুক্ত ও অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সহযোগিতা অব্যাহত রয়েছে। জনগণের সহায়তায় জেলার মাদক সংশ্লিষ্ট অপরাধীদের আইনের আওতায় এনে মাদকমুক্ত গোপালগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে পুলিশ।

Aminur / Aminur

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

কাপাসিয়ায় "গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া" কর্মসূচির শুভ উদ্বোধন

৩১ বছর ধরে বেদখলে পুরুলিয়া বিদ্যালয়ের সম্পত্তি

সাতক্ষীরার তিন শত বছরের ঐতিহ্য গুড়পুকুর মেলা শুরু

আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে শেষ জুনে

ধর্মদহে ফারুকের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী