ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বরিশাল উজিরপুরে নির্মাণের দু' মাসেই বেহাল কোটি টাকার সড়ক


এম জহির, বরিশাল  photo এম জহির, বরিশাল
প্রকাশিত: ১৯-৮-২০২৬ দুপুর ১:৮

 নির্মাণ কার্য শেষ ঘটা করে উদ্বোধনের দুই মাসও পেরোয়নি, এরই মধ্যে উঠে যাচ্ছে পিচ-পাথর। কোথাও তৈরি হয়েছে গর্ত, কোথাও দেবে গেছে সড়কের প্রান্ত। প্রায় কোটি টাকা ব্যয় নির্মিত নতুন সড়কের এমন পরিণতিতে ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের প্রশ্ন—সরকারি অর্থে নির্মিত সড়ক এত অল্প সময়েই নষ্ট হলে নির্মাণকাজের মান ও তদারকি নিয়ে জবাবদিহি করবে কে?
বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের নয়াকান্দি ফুটব্রিজ থেকে দক্ষিণ সাতলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় হয়েছে ৭৪ লাখ ৯৯ হাজার টাকা। মেসার্স তাসমিয়া এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করে।
স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণের দুই মাস পূর্ণ হওয়ার আগেই বিভিন্ন স্থানে পাথর ও বিটুমিন উঠে গেছে। জায়গায় জায়গায় খানাখন্দের সৃষ্টি হয়েছে অথচ সড়কটিতে ভারী যানবাহনের তেমন চলাচলও নেই। সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন স্থানে পিচ-পাথর উঠে গিয়ে ছোট ছোট গর্ত তৈরি হয়েছে।
এক স্থানীয় বাসিন্দা বলেন, “নতুন রাস্তা দুই মাসও টিকল না। এখনই পিচ উঠে যাচ্ছে। কাজর মান ভালো হলে এমন হওয়ার কথা নয়।”
সড়কের এমন অবস্থায় নির্মাণকাজের মান নিয়ন্ত্রণ ও দায়িত্বপ্রাপ্তদের তদারকি নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, যথাযথভাবে কাজ তদারকি করা হলে উদ্বোধনের এত অল্প সময়ের মধ্যে সড়ক এমন ভাবে  ক্ষতিগ্রস্ত হত না। এ কারণে উজিরপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী সুব্রত রায়ের তদারকির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
তবে প্রকৌশলী সুব্রত রায় বলেন, বৃষ্টির কারণে কয়েকটি স্থানে পানি জমে সড়কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি কমলে ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করে দেওয়া হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানের একাংশের মালিক মোঃ মহিউদ্দিনও অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, কাজের মান ঠিক ছিল তবে বৃষ্টির কারণে সড়কের এমন অবস্থা হয়েছে।  স্থানীয়দের প্রশ্ন অভিযোগ হল, বৃষ্টি যদি দায়ী হয়, তাহলে উদ্বোধনের দুই মাসের মধ্যেই কেন নতুন সড়কের পিচ-পাথর উঠে যাবে? নির্মাণের মান ঠিক থাকলে এত অল্প সময়ে সড়কের এমন দুরবস্থা হত না। প্রায় কোটি টাকা ব্যয় নির্মিত সড়কের ক্ষেত্রে নির্মাণমান, ব্যবহৃত উপকরণ এবং প্রকৌশল বিভাগের তদারকি যথাযথ ছিল কি না—তা তদন্তের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের দাবি, শুধু দায়সারা মেরামত নয়, সড়কের নির্মাণমান পরীক্ষা করে প্রকৃত কারণ বের করতে হবে। অনিয়ম কিংবা দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Aminur / Aminur

মান্দায় আইওরপাড়া উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিলাইছড়িতে ৫৪ বস্তা ইউরিয়া সারসহ একজন আটক

পিরোজপুরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আশুগঞ্জে শিশু মাহিদা ধর্ষণ ও হত্যা: অভিযুক্ত জাহিদুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার

ঈশ্বরদীতে বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের চেষ্টার অভিযোগ

আত্রাইয়ে ঐতিহ্যবাহী আহসানগঞ্জকে আধুনিক মডেল স্টেশন করা ও ট্রেনের স্টপেজের দাবিতে আলোচনা সভা

নেত্রকোণার দুর্গাপুরে বইয়ের নেশায় আলোর ফেরিওয়ালা নাজমুল হুদা সারোয়ার

সিংড়ায় সার সংকট, খোলা বাজারে ও পর্যাপ্ত সার নাই

যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ

খাগড়াছড়িতে মালবাহী জীপ খাদে পড়ে চালক নিহত

মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের পিতার কবর জিয়ারত করলেন মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা

অযোগ্যকে জাতির গাঢ়ে বসিয়ে তামাশা করেছে বর্তমান সরকার- বড়লেখায় শিবির সভাপতি