মনপুরায় সিপিপি স্বেচ্ছাসেবকদের দুই দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ
ভোলার মনপুরায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) স্বেচ্ছাসেবকদের নিয়ে দুই দিনব্যাপী প্রাথমিক চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি), মনপুরা, ভোলার আয়োজনে ৭ নম্বর হাজীরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ শুরু হয়। পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘বাংলাদেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় ছোট দ্বীপ ও নদীর চরের জন্য অভিযোজন উদ্যোগ’ শীর্ষক প্রকল্পের অর্থায়নে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণে দুর্যোগকালীন সময়ে আহত ও অসুস্থ ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা প্রদান, জরুরি পরিস্থিতিতে করণীয়, আহত ব্যক্তিকে নিরাপদে স্থানান্তর, দুর্যোগ-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা এবং বিভিন্ন জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসার কৌশলসহ নানা বিষয়ে সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
উপকূলীয় ও দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে মনপুরায় ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সিপিপি স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগের সময় সাধারণ মানুষের পাশে থেকে উদ্ধার, সতর্কীকরণ ও জরুরি সহায়তা প্রদানে তাদের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ প্রশিক্ষণের মাধ্যমে সিপিপি স্বেচ্ছাসেবকদের জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। ফলে ভবিষ্যতে ঘূর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগের সময় আহত ও অসুস্থ মানুষের তাৎক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করা সহজ হবে।
Aminur / Aminur
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ