ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দাউদকান্দিতে পৃথক অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১০


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ১৯-৮-২০২৬ দুপুর ২:২

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক পৃথক অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ডাকাতি, চুরি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) দাউদকান্দি মডেল থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের দিকনির্দেশনা ও নেতৃত্বে এসআই রেজোয়ানুল ইসলাম, এসআই রবিউল ইসলাম, এসআই মোহাম্মদ রেজাউল, এএসআই সঞ্জয় কুমার প্রামাণিক ও এএসআই সাজ্জাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ভিটিকান্দি-হাসনাবাদ এলাকার রাশেল মিয়া (৩৯), বাশখোলা এলাকার মো. আবুল কালাম (৩২), দোনারচর এলাকার মো. শাহপীর (৪১), টামটা পশ্চিমপাড়া এলাকার মো. বোরহান হোসেন (২০), মালিখিল হাজীবাড়ি এলাকার মো. ফারুক (৩৯), সিঙ্গুলা এলাকার মো. ইব্রাহিম খলিল প্রকাশ তালাশী (৪১), কুশিয়ারা এলাকার মো. হোসেন (২২), দৌলতপুর ইউনিয়নের সদস্য মো. কামাল হোসেন (৪৪), দাউদকান্দি উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. বাবুল (৪১) এবং ধারিবন হাজীবাড়ি এলাকার শিপন মিয়া (২৮)। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রাশেল মিয়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। আবুল কালাম, শাহপীর, বোরহান হোসেন, ফারুক ও ইব্রাহিম খলিল ডাকাতি ও চুরি মামলার আসামি। মো. হোসেনকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে এবং মো. কামাল হোসেন ও মো. বাবুলকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। শিপন মিয়াও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিভিন্ন মামলা রয়েছে। অভিযান শেষে তাদের পৃথক পৃথক মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

Aminur / Aminur

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির