মোহনগঞ্জে এলাকাবাসীর হাতে আটক মাদকসেবী, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
নেত্রকোনার মোহনগঞ্জে খোকন মিয়া (৪০) নামে এক মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে চারমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকালে উপজেলার বড়কাশিয়া এলাকায় তাকে ইয়াবাসহ আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত খোকন মিয়া উপজেলার মানশ্রী গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খোকন মিয়া একজন মাদকসেবী। মঙ্গলবার বিকালে ইয়াবা সেবনের সময় স্থানীয় লোকজন তাকে হাতেনাতে আটক করে। তাকে থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খোকন মিয়াকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। পাশাপাশি তাকে ৪০০ টাকা অর্থদণ্ডও করা হয়।
ওসি হাফিজুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্ত খোকন মিয়াকে আজ বুধবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
Aminur / Aminur
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত