ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ভূঞাপুরে দুই নবজাতকের মৃত্যু: তথ্য চাওয়ায় সাংবাদিককে হাত-পা ভাঙার হুমকি


ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৮-২০২৬ দুপুর ২:৭

টাঙ্গাইলের ভূঞাপুরে নরমাল ডেলিভারির সময় দুই নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে এক পরিবার কল্যাণ পরিদর্শিকার বিরুদ্ধে। এসব বিষয়ে তথ্য জানতে গিয়ে ভিডিও ধারণ করায় স্থানীয় সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ, মোবাইল কেড়ে নিয়ে ফেলে দেয়া এবং বাড়িতে গিয়ে হাত-পা ভেঙে ফেলার হুমকির অভিযোগ উঠেছে ওই স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে।
গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার গোবিন্দাসী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘটে। 
জানা যায়, সম্প্রতি গত ৫ আগস্ট কষ্টাপাড়ার এক গর্ভবতী নারীর ডেলিভারির সময় এক নবজাতকের এবং কয়েক মাস আগে গোবিন্দাসীর আরেক গর্ভবতী নারীর ডেলিভারির সময় এক নবজাতকের মৃত্যু হয়। এই তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক কোরবান আলী তালুকদার ভিডিও ধারণ করলে ওই পরিদর্শিকা সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে ফেলে দেয়, অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং সাংবাদিকের অসুস্থ মাকে নিয়েও অশালীন মন্তব্য করেন ওই পরিদর্শিকা। এছাড়া ওই পরিদর্শিকা সাংবাদিকের বাড়িতে গিয়ে তাকে হাত পা ভেঙ্গে ফেলার হুমকিও দেন। নরমাল ডেলিভারির নামে হাসপাতালে নিজের নিয়মেই চিকিৎসা বাণিজ্য চালাচ্ছেন বলেও জানা যায়।
এ বিষয়ে মৃত নবজাতকের স্বজনরা জানান- অভিযুক্ত পরিদর্শিকা তাদের বাড়িতে গিয়ে ভুল স্বীকার করেছেন এবং বিষয়টি সাংবাদিক ও অন্য কাউকে জানাতে মানা করেছেন।
পরিবার কল্যাণ পরিদর্শিকা ফরিদা বলেন- দুইজন নবজাতকের মৃত্যু হয়েছে। এবিষয়ে সাংবাদিককে গালিগালাজ ও হাত পা ভেঙ্গে ফেলার হুমকি বিষয়ে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কল্যাণ কেন্দ্রের সাব-এসিস্ট্যান্ট মেডিকেল অফিসার বেলায়েত হোসেন বলেন- দুপুরে আমি আমার কক্ষে কাজ করতেছিলাম। হঠাৎ পরিবার কল্যাণ পরিদর্শিকা ফরিদা আপার কন্ঠে গালিগালাজ শুনতে পাই। পরে সাংবাদিকদের ফোনের ভিডিও দেখে তাকে হুমকির বিষয়টি জেনেছি। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তাৎক্ষণিক উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি।
এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার তাহমিনা তাবাসসুম বলেন, সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণের ভিডিও দেখেছি। তাকে আগামীকাল অফিসে ডাকা হবে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Aminur / Aminur

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন