গোদাগাড়ীতে অনুমোদনহীন সার মজুদ, দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা
রাজশাহীর গোদাগাড়ীতে অনুমোদনহীনভাবে সার মজুদের দায়ে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৬১ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠান দুটির মালিককে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের নেতৃত্বে উপজেলার দেওপাড়া ইউনিয়নের পালপুর ও কদমশহর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, প্রথমে পালপুর এলাকায় মেসার্স রহিম এন্টারপ্রাইজের গোডাউনে অভিযান চালানো হয়। সেখানে অনুমোদনহীন ২২ বস্তা এমওপি সার পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক আব্দুল্লাহ আল বাশারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে কদমশহর এলাকায় মেসার্স সাজ এগ্রো বিজনেস নামের একটি কীটনাশকের দোকানে অভিযান চালানো হয়। সেখানে অনুমোদনবিহীনভাবে মজুদ করা আরও ৩৯ বস্তা সার পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক সামাউল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জব্দ করা ৬১ বস্তা সার সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, কৃষকরা যাতে ভেজাল বা অননুমোদিত সার কিনে ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য নিয়মিত বাজার মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে। অনুমোদন ছাড়া সার মজুদ ও বিক্রি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় কৃষকরা প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, সার বাজারে অনিয়ম ও অনুমোদনহীন মজুদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হলে কৃষকরা প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন এবং মানসম্মত সার নিশ্চিত হবে।
Aminur / Aminur
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি ৩ চারদিন পর হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত