শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক-১
মাগুরার শালিখায় ১৬ পিস ইয়াবাসহ রানা মোল্লা (২৫) নামে এক যুবককে আটক করেছে শালিখা থানা পুলিশ। রানা উপজেলার শালিখা ইউনিয়নের উত্তর শরশুনা গ্রামের ইউনুস মোল্লার ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমানের নির্দেশনায় এস আই সায়াদুল খালাসি, এস আই সাহিদুল ইসলাম, এ এস আই মিজানুর রহমান, এ এস আই রকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার শালিখা ইউনিয়নের উত্তর শরশুনা এলাকায় অভিযান পরিচালনা করে নিজ বাড়ির আঙিনা থেকে রানা মোল্লাকে আটক করা হয়। পরে তার কাছে থাকা ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান জানান, ১৬ পিস ইয়াবাসহ রানা মোল্লা নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শালিখা থানায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত