পেকুয়ায় শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প
কক্সবাজারের পেকুয়া পৌরসভার মইয়্যাদিয়া এলাকায় এনজিও সংস্থা শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেনের উদ্যোগে
বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদানের লক্ষ্যে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
বুধবার সকাল ১০ টার দিকে পৌরসভার মইয়্যাদিয়া সাইক্লোন সেন্টারে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান এই ক্যাম্প উদ্বোধন করেন।
ক্যাম্পে এমবিবিএস ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত ও অসচ্ছল মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী-পুরুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
চিকিৎসা পেয়ে মনোয়ারা বেগম বলেন, এখানে এসে চিকিৎসকের পরামর্শ নিয়েছি এবং প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে পেয়েছি। আমার মতো অসচ্ছল মানুষের জন্য এ ধরনের উদ্যোগ খুবই উপকারী। টাকা খরচ না করেই চিকিৎসাসেবা ও ওষুধ পাওয়ায় আমি অনেক উপকৃত হয়েছি।
শক্তি ফাউন্ডেশনের ব্রাঞ্চ ম্যানেজার মো. শাহ আলম জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। তাদের স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। এখানে এমবিবিএস ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ প্রদান করা হচ্ছে। অনেক অসচ্ছল মানুষ অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। তাদের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, এই কার্যক্রমের মাধ্যমে স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবায় কিছুটা হলেও অবদান রাখতে পারব।
স্থানীয় সামাজিক ও মানবিক সংগঠন নূর আয়েশা খান ফাউন্ডেশনের সেচ্ছাসেবকদের পরিশ্রমে আমাদের আজকের কার্যক্রম সফল হয়েছে।
ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে শক্তি ফাউন্ডেশনের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শক্তি ফাউন্ডেশনের পেকুয়া শাখার শাখা ব্যবস্থাপক মো. শাহ আলম, শক্তি ফাউন্ডেশনের হেলথ কো-অর্ডিনেটর মো. মতিউর রহমান, আল বারাকা হাসপাতালের পরিচালক মো. জয়নাল আবেদীন, নূর আয়েশা খান ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. ইসমাঈল খান, আরটিআই পেকুয়ার পরিচালক মো. তাজবিদ, মইয়্যাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম এবং প্রবাসী মো. মাহমুদুল ইসলাম খোকা।
ক্যাম্পে আগত রোগীদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসকদের পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান