নলুয়াতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন
"কল্যাণ শৃঙ্খলা সুনীতি শরীআহ্ আমাদের মূলনীতি" স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর কবিরহাটে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সোনাপুর শাখার আওতাধীন নলুয়া ভূঁইয়ারহাট এজেন্ট আউটলেটের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে নলুয়া ভূঁইয়ারহাট বাজার কার্যালয়ে "এজেন্ট মাইশা টেলিকম"-এর উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামী ব্যাংকের এফএভিপি ও শাখা প্রধান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের নোয়াখালী জোন প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ অ্যাডভোকেট আব্দুর রহমান, রাজনীতিবিদ ও সমাজসেবক আবদুস সালাম, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আলম ভূঁইয়া পারভেজ এবং অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর আমির হোসেন আমিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের এই এজেন্ট আউটলেটের মাধ্যমে গ্রামীণ ও সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক ও শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে। ব্যাংকের মূল শাখার মতো যাবতীয় নিরাপদ সেবা প্রদান, আমানত গ্রহণ এবং শরিয়াহভিত্তিক বিনিয়োগের মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, নবউদ্বোধিত এই এজেন্ট আউটলেটটি সার্বিকভাবে পরিচালনা করবেন নলুয়া ভূঁইয়ারহাট ইসলামী ব্যাংক এজেন্ট শাখার পরিচালক কামরুল হাসান মুন্না।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত